ভিডিও

বার্নপুরে সিপিআই(এম)-এর মহা মিছিল, প্রার্থী শিল্পী চক্রবর্তীর সমর্থনে শক্তি প্রদর্শন

নির্ভীক বাংলা, আসানসোল: পশ্চিম বর্ধমান জেলার আসানসোল-এর বার্নপুর এলাকায় রবিবার সিপিআই(এম)-এর উদ্যোগে এক মহা মিছিলের আয়োজন করা হয়। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র-এর বামফ্রন্ট মনোনীত প্রার্থী শিল্পী চক্রবর্তী-র সমর্থনে এই মিছিল অনুষ্ঠিত হয়। রবিবার সকাল প্রায় ১১টা নাগাদ শুরু হওয়া এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম। তাঁর সঙ্গে মিছিলে অংশ নেন প্রার্থী […]

খড়গ্রামে আমজনতা উন্নয়ন পার্টির প্রচার শুরু, জনসংযোগে প্রার্থী যাদব দাস

নির্ভীক বাংলা, মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম বিধানসভা কেন্দ্র-এর ৬৬ নম্বর কেন্দ্রে আমজনতা উন্নয়ন পার্টির নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো। কল্যাণপুর টু গ্রাম পঞ্চায়েত-এর অধীন ঝিকুরহাটি-বেলডাঙ্গা গ্রাম-এ দলের প্রার্থী যাদব দাস কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারের সূচনা করেন। প্রচারের শুরুতেই প্রার্থী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন। উন্নয়নের […]

বিদ্রোহ থেকে সমর্থনে আখতার, কুলটিতে তৃণমূলের সভায় ঘটকের পক্ষে প্রচার

নির্ভীক বাংলা ,আসানসোল, পশ্চিমবঙ্গ: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কুলটি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গেল। একসময়ের বিদ্রোহী নেতা আখতার হোসেন এবার তৃণমূল কংগ্রেসের মঞ্চে উঠে দলের প্রার্থী অভিজিৎ ঘটকের পক্ষে ভোটের আবেদন জানালেন। বরাকর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি নির্বাচনী জনসভায় এই ঘটনা সামনে আসে। সভায় উপস্থিত ছিলেন প্রার্থী অভিজিৎ […]

আসানসোলে অগ্নিমিত্রা পালের ব্যতিক্রমী প্রচার: সিঁদুর, আলতা ও টিপ দিয়ে মহিলাদের সমর্থন চাইলেন

নির্ভীক বাংলা ,শ্যাম দাস, আসানসোল: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আসানসোলের রাজনৈতিক মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই আবহে আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল-এর এক ব্যতিক্রমী নির্বাচনী প্রচার বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। শহরের আমবাগান এলাকায় প্রচারের সময় অগ্নিমিত্রা পাল সরাসরি মহিলাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। তিনি তাদের হাতে সিঁদুর, আলতা ও টিপ তুলে […]

পাণ্ডবেশ্বরে উপচে পড়া ভিড়ে তৃণমূলের শক্তি প্রদর্শন, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নেতৃত্ব

নির্ভীক বাংলা ,পাণ্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান: নির্বাচনী প্রচারের তুঙ্গে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র। শনিবার রাঙ্গামাটি ও দান্য গ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে আয়োজিত দুটি জনসভায় উপচে পড়া ভিড় নজর কাড়ে। এই জনসমাগমকে ঘিরে কার্যত শক্তি প্রদর্শন করল শাসক দল। সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের তরুণ নেতা প্রতীক উর রহমান। জনসভা থেকে তিনি বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ […]

রানীগঞ্জে বিজেপির সভায় দিল্লির মুখ্যমন্ত্রী, চেয়ার ফাঁকা নিয়ে চর্চা

নির্ভীক বাংলা,আসানসোল, পশ্চিম বর্ধমান: ভোটের প্রচারে পশ্চিমবঙ্গে এসে আসানসোলের রানীগঞ্জ বিধানসভা এলাকায় জনসভা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী Rekha Gupta। শনিবারের এই সভাকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে সভাস্থলে ফাঁকা চেয়ারের ছবি সামনে আসায় তা নিয়ে জোর চর্চা চলছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যের বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তাঁর দাবি, বাংলার […]

পরিত্যক্ত খাদানে স্নান করতে নেমে তলিয়ে গেল ১২ বছরের কিশোর, দু’দিন পরেও মিলল না দেহ

নির্ভীক বাংলা ,বারাবনি, পশ্চিম বর্ধমান: পরিত্যক্ত পাথর খাদানের জমা জলে স্নান করতে নেমে তলিয়ে গেল এক ১২ বছরের কিশোর। ঘটনাটি ঘটেছে বারাবনি থানার আমডিয়া এলাকায়। দুই দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত দেহ উদ্ধার করা সম্ভব হয়নি, ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত কিশোরের নাম বাপি তুরী (১২)। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে […]

আছড়ায় বিধান উপাধ্যায়ের প্রচার, উন্নয়ন ও নতুন প্রতিশ্রুতিতে জোর

নির্ভীক বাংলা ,বারাবনি, পশ্চিম বর্ধমান: ভোটের আগে বারাবনি বিধানসভা এলাকায় জোরদার প্রচারে নামলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়। শনিবার সালানপুর ব্লকের আছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক গ্রামে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি। আছড়া, পল্লীমঙ্গল ও হরিসাডি সহ বিভিন্ন এলাকায় প্রার্থীকে ঘিরে উৎসাহ দেখা যায় স্থানীয়দের মধ্যে। বহু জায়গায় পুষ্পবৃষ্টির মাধ্যমে তাকে স্বাগত জানান গ্রামবাসীরা। […]

নাকা তল্লাশিতে উদ্ধার বিপুল অবৈধ লটারি, পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন

নির্ভীক বাংলা ,আসানসোল: ফের বড়সড় সাফল্য পেল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। সালানপুর থানার কল্যাণেশ্বরী নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে একটি মিনিবাস থেকে বিপুল পরিমাণ ঝাড়খণ্ড রাজ্যের অবৈধ লটারি উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনার পর পুলিশের একাংশের ভূমিকা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। শনিবার ঝাড়খণ্ডের মাইথনের কালীপাহাড়ি এলাকা থেকে আসানসোলের উদ্দেশ্যে আসছিল ‘কৃপাময়’ নামের একটি মিনিবাস (নম্বর: […]

চিচুড়িয়ায় তৃণমূলের জনসভা, হরেরাম সিংয়ের সমর্থনে সভায় সায়নী ঘোষ

নির্ভীক বাংলা,জামুড়িয়া, পশ্চিম বর্ধমান: ভোটের মুখে রাজনৈতিক উত্তাপের মধ্যেই জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের চিচুড়িয়ায় তৃণমূল কংগ্রেসের জমজমাট জনসভা অনুষ্ঠিত হলো। প্রার্থী হরেরাম সিংয়ের সমর্থনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন Sayani Ghosh। সভা মঞ্চ থেকে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন সায়নী ঘোষ। তিনি বলেন, উন্নয়ন ও মানুষের পাশে থাকার রাজনীতি করে তৃণমূল কংগ্রেস। সেই উন্নয়নের ধারা বজায় […]