গোঘাটে ডা. নির্মল মাজির জোরদার প্রচার, পুজো দিয়ে শুরু প্রচারণা

নির্ভীক বাংলা ,হুগলী, পশ্চিমবঙ্গ: হুগলীর গোঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোঘাট ২ নম্বর ব্লকের মান্দারণ অঞ্চলে অবস্থিত মৃত্যুঞ্জয় শিবমন্দির-এ পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা. নির্মল মাজি। রবিবার সকালে পুজো অর্চনার মধ্য দিয়ে প্রচার শুরু করে এলাকায় জনসংযোগে নামেন তিনি। প্রচারে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ভোট যত এগিয়ে আসছে, […]
আসানসোলে বিজেপির ‘ভরসা শপথ সংকল্প পত্র’ প্রকাশ, ১৫ দফা প্রতিশ্রুতি ঘোষণা

নির্ভীক বাংলা,আসানসোল, পশ্চিমবঙ্গ (রবিবার): আসানসোলের বিজেপি জেলা কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে জেলা মিডিয়া প্রভারি টিঙ্কু ভার্মা এবং কোষাধ্যক্ষ অভয় কুমার বর্ণওয়াল ২০২৬ সালের জন্য দলের ‘ভরসা শপথ সংকল্প পত্র’ প্রকাশ করেন। তাঁরা জানান, এই সংকল্প পত্র বাংলার পুনরুজ্জীবনের একটি রোডম্যাপ। সাংবাদিক বৈঠকে জানানো হয়, মহিলা ও যুব শক্তিকরণে বিশেষ জোর দেওয়া হয়েছে। বিজেপি সরকার […]
অন্ডালে ওয়েসি, জোট জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা

নির্ভীক বাংলা ,দুর্গাপুর, পশ্চিমবঙ্গ: দুর্গাপুরের অন্ডালস্থিত কাজী নজরুল ইসলাম বিমানবন্দর-এ পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হন আসাদউদ্দিন ওয়েসি। এদিন তিনি হুমায়ুনের সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে চলা জল্পনাকে সম্পূর্ণ নস্যাৎ করে দেন। স্পষ্ট ভাষায় ওয়েসি জানান, তাদের দলের সঙ্গে কোনও ধরনের জোট নেই এবং এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। রাজনৈতিক মহলে যখন জোট নিয়ে নানা জল্পনা চলছিল, তখন […]
দুর্গাপুরে বিজেপির শ্বেতপত্র প্রকাশ, একাধিক প্রতিশ্রুতি ঘোষণা

নির্ভীক বাংলা ,দুর্গাপুর: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুরে শ্বেতপত্র প্রকাশ করল বিজেপি। রবিবার দুর্গাপুরের ৩১ নম্বর বিদ্যাসাগর অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে এই শ্বেতপত্র প্রকাশ করা হয়। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমান-দুর্গাপুর জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের প্রার্থী লক্ষণ […]
आसनसोल ADDA मैदान में ममता बनर्जी की विशाल जनसभा, 9 उम्मीदवारों के लिए मांगे वोट, BJP पर साधा तीखा निशाना

आसनसोल, पश्चिम बर्दवान पश्चिम बंगाल की मुख्यमंत्री और तृणमूल कांग्रेस सुप्रीमो ममता बनर्जी ने आसनसोल के ADDA मैदान में आयोजित एक विशाल जनसभा को संबोधित किया। इस दौरान उन्होंने मंच पर मौजूद 9 विधानसभा उम्मीदवारों के समर्थन में जनता से वोट की अपील की और भारतीय जनता पार्टी (BJP) पर जमकर हमला बोला। ममता बनर्जी […]
বাঁকুড়ায় বিজেপি কর্মীদের বাসে হামলার অভিযোগ, উত্তেজনা ধানশিমলায়

নির্ভীক বাংলা ,বাঁকুড়া: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী Yogi Adityanath-এর সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মী-সমর্থকদের বাসে হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার ধানশিমলা এলাকায়। এই ঘটনায় এক বিজেপি কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ঘটনাকে ঘিরে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী-সমর্থকেরা। জানা গিয়েছে, সোনামুখী ও ইন্দাস বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে পাত্রসায়ের […]
অন্ডালে রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা, হাসপাতালে ভাঙচুর

নির্ভীক বাংলা ,অন্ডাল, ১২ এপ্রিল: পশ্চিম বর্ধমানের অন্ডাল মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে ঘিরে রবিবার বেলা সাড়ে বারোটা নাগাদ তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, চিকিৎসায় গাফিলতির জেরে রোগীর মৃত্যুর পর হাসপাতাল চত্বর কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। মৃতার পরিবার ও আত্মীয়-স্বজনরা ক্ষোভে ফেটে পড়ে হাসপাতাল চত্বরে ব্যাপক ভাঙচুর চালায়। পুলিশের উপস্থিতিতেই এই ভাঙচুরের ঘটনা […]
আসানসোলে হুঙ্কার মমতার: “বিজেপিকে উৎখাত করে তবেই দিল্লিতে যাবো”

নির্ভীক বাংলা,আসানসোল, ১২ এপ্রিল: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আসানসোলে জোরদার প্রচারে নামলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। রবিবার দুপুরে আসানসোলের কল্যাণপুর হাউজিং সংলগ্ন ওয়েবেল আইটি পার্কের বিপরীতে এডিডিএ গ্রাউন্ডে আয়োজিত জনসভায় আসানসোল উত্তর ও দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থীদের সমর্থনে ভাষণ দেন তিনি। সভায় উপস্থিত ছিলেন আসানসোল উত্তর কেন্দ্রের প্রার্থী মলয় ঘটক এবং দক্ষিণ কেন্দ্রের প্রার্থী তাপস […]
ভোট প্রচারে গিয়ে ফুটবল খেলায় মেতে উঠলেন প্রার্থী

নির্ভীক বাংলা ,শ্যাম দাস, আসানসোল: নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝেও ভিন্নধর্মী উদ্যোগ নিতে দেখা গেল পান্ডবেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। রবিবার সকালে জেমুই এলাকার আদিবাসী পাড়ায় প্রচারে গিয়ে তিনি হঠাৎই স্থানীয় যুবকদের সঙ্গে ফুটবল খেলায় অংশ নেন। জানা গিয়েছে, এদিন প্রচারের সময় তিনি লক্ষ্য করেন, চাপাডাঙ্গা এলাকার একদল যুবক ফুটবল ম্যাচ খেলছেন। সেই দৃশ্য […]
ভালোবাসার টানে আত্মহত্যার চেষ্টা, সাংবাদিকের তৎপরতায় প্রাণে বাঁচল যুবক

নির্ভীক বাংলা ,পুরুলিয়া: প্রেমের বিচ্ছেদ মেনে নিতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেন এক যুবক। পুরুলিয়া শহরের ৬ নম্বর ওয়ার্ডের ফরটি কোয়ার্টার সংলগ্ন এলাকায় পুরসভা পরিচালিত একটি প্রায় ৬০ ফুট উঁচু জল ট্যাঙ্কে উঠে পড়েন তিনি। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টার পর এক স্থানীয় সাংবাদিকের উদ্যোগে উদ্ধার করা হয় ওই যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টামনা থানার […]