১২০০ বছরের প্রাচীন মা কল্যাণেশ্বরী মন্দির ঘিরে অজানা রহস্য! এখানে শিলারূপেই পূজিত হন দেবী

নির্ভীক বাংলা,আসানসোল, পশ্চিম বর্ধমান জেলার মাইথন বাঁধের কাছে বরাকর নদীর তীরে অবস্থিত মা কল্যাণেশ্বরী মন্দির পূর্ব ভারতের অন্যতম প্রাচীন ও প্রসিদ্ধ শক্তিপীঠ হিসেবে পরিচিত। প্রায় ১২০০ বছরের পুরোনো এই মন্দিরকে ঘিরে রয়েছে অগাধ ভক্তি, বিশ্বাস এবং একাধিক রহস্যময় জনশ্রুতি। প্রতিবছর লক্ষ লক্ষ ভক্ত তাঁদের মনোস্কামনা পূরণের আশায় এখানে আসেন। এই মন্দিরের বিশেষত্ব হল, এখানে কোনও […]
ইসিএলের উচ্ছেদ অভিযান: শ্রীপুর-সাতগ্রাম এলাকায় বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল প্রায় ২০টি বাড়ি

নির্ভীক বাংলা , আসানসোল: আসানসোল উত্তর থানার অন্তর্গত ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর শ্রীপুর-সাতগ্রাম এরিয়ার গিরমিট ৪০ নম্বর ধাওড়ায় মঙ্গলবার উচ্ছেদ অভিযান চালানো হয়। ইসিএলের জমিতে গড়ে ওঠা অবৈধ দখলদারি সরাতে বুলডোজারের সাহায্যে প্রায় ২০টি বাড়ি ভেঙে ফেলা হয়। জানা গেছে, গত ২২ জুলাই ২০২৬ তারিখে সংশ্লিষ্ট এলাকায় অবৈধ দখল সরানোর জন্য ইসিএলের পক্ষ থেকে বাসিন্দাদের […]
রাধানগরে অবৈধ লোহা কাটাই কারখানায় পুলিশের হানা, উদ্ধার ৪ হাজার কেজি ঢালাই রড; গ্রেপ্তার ১, পলাতক মালিকের খোঁজে তল্লাশি

নির্ভীক বাংলা,কুলটি: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ রাধানগর এলাকায় একটি কথিত অবৈধ লোহা কাটাই কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার কেজি ঢালাইয়ের রড, একটি গ্যাস কাটার মেশিন, একটি ওয়েট মেশিন-সহ কাটাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও বাজেয়াপ্ত করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, কারখানাটি বাবলু সাও নামে এক ব্যক্তির বলে […]
অবৈধ কয়লা খনি ও অর্থপাচার মামলায় ধানবাদে ইডির বড় অভিযান, ২৫টি স্থানে একযোগে তল্লাশি

ধানবাদ: অবৈধ কয়লা খনন ও অর্থপাচার (মানি লন্ডারিং) মামলায় সোমবার, ২৮ জুলাই ২০২৬ বড়সড় অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ধানবাদ জুড়ে মোট ২৫টি স্থানে একযোগে তল্লাশি চালানো হচ্ছে। এই অভিযানে ইডির ২৫টি পৃথক দল অংশ নিয়েছে এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে অভিযান চলছে। ইডি সূত্রে জানা গেছে, এই অভিযানের মূল লক্ষ্য অবৈধ […]
কলকাতায় সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে ডায়মন্ড হারবারে সাংবাদিকদের প্রতিবাদ মিছিল, নিরাপত্তার দাবিতে সরব সংবাদমাধ্যম

ডায়মন্ড হারবার, নিজস্ব সংবাদদাতা: কলকাতায় নিট প্রশ্নফাঁসের বিরোধী মিছিল কভার করতে গিয়ে সংবাদমাধ্যমের কর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে রবিবার ডায়মন্ড হারবারে প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করল ডায়মন্ড হারবার প্রেস কর্নার। এদিন জেটিঘাট থেকে স্টেশনবাজার পর্যন্ত সাংবাদিক, চিত্র সাংবাদিক এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা হাতে প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশ নেন। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের […]
বিহার থেকে গরু পাচারের অভিযোগে ট্রাক আটক, ২১টি গরু উদ্ধার; গ্রেপ্তার ২, পুলিশকে মিষ্টি খাইয়ে ধন্যবাদ বিজেপি যুবনেতার

নির্ভীক বাংলা,দুর্গাপুর: বিহার থেকে কলকাতার দিকে গরু পাচারের অভিযোগে একটি ট্রাক আটক করল দুর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়ির পুলিশ। ট্রাক থেকে ২১টি গরু উদ্ধার করা হয়েছে। ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে একটি গরুবোঝাই ট্রাক কলকাতার দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ট্রাকটি […]
গৌসম্মান আহ্বান অভিযানে জেলাশাসক দপ্তরে স্মারকলিপি, গৌরক্ষা ও গৌহত্যা বন্ধের দাবিতে সরব সংগঠন

আসানসোল,দুর্গাপুর/নিজস্ব সংবাদদাতা: সোমবার গৌসম্মান আহ্বান অভিযানের পক্ষ থেকে গৌরক্ষা ও গৌমাতার সম্মান রক্ষার দাবিতে জেলাশাসক দপ্তরে স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যরা এদিন জেলাশাসক দপ্তরে উপস্থিত হয়ে গৌহত্যা সম্পূর্ণরূপে বন্ধ করা, গৌমাতাকে যথাযথ সম্মান প্রদান এবং গো-সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তাঁদের বক্তব্য, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যে গৌমাতার বিশেষ গুরুত্ব রয়েছে। তাই […]
দুর্গাপুরে এনআইএ-র তল্লাশি, নিউ স্টিল পার্কে ঘিরে ফেলা হল বাড়ি

সংবাদ: দুর্গাপুরের মেন গেট সংলগ্ন নিউ স্টিল পার্ক এলাকায় সোমবার সকালে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় National Investigation Agency (এনআইএ)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোলাম জামা নামে ওই ব্যক্তি প্রায় তিন বছর আগে দুর্গাপুরে এসে বসবাস শুরু করেন। তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে নিউ স্টিল পার্ক এলাকার […]
কুলটির রামপুর চেকপোস্টে তোলাবাজির অভিযোগে ঝাড়গ্রাম থেকে গ্রেফতার দুই সাসপেন্ড এমভিআই, ২ দিনের পুলিশ হেফাজত

নির্ভীক বাংলা,আসানসোল, ২৬ জুলাই: পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার রামপুর চেকপোস্টে ট্রাকচালকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে দুই সাসপেন্ড মোটর ভেহিকেলস ইন্সপেক্টর (এমভিআই)-কে গ্রেফতার করেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। ধৃতদের নাম নাজিমুল হক ও অনুপম বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত রামপুর আন্তঃরাজ্য চেকপোস্টে একটি ট্রাক আটকে ২২ হাজার টাকা ঘুষ নেওয়া হয়। […]
শ্রাবণী মেলায় ভক্তদের জন্য বিশেষ বাস পরিষেবা চালু করলেন বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই

নির্ভীক বাংলা,দুর্গাপুর, রবিবার: শ্রাবণী মেলাকে কেন্দ্র করে শিবভক্তদের যাত্রা আরও সহজ ও নিরাপদ করতে বিশেষ বাস পরিষেবার সূচনা করলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। রবিবার দুর্গাপুর রেলস্টেশন চত্বর থেকে এই বিশেষ বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। জানা গেছে, বিশেষ বাসটি দুর্গাপুর স্টেশন থেকে শেওড়াফুলি ঘাট পর্যন্ত যাতায়াত করবে। সেখানে ভক্তরা গঙ্গাজল সংগ্রহ […]