নির্ভীক বাংলা,জামুড়িয়া, পশ্চিম বর্ধমান:
ভোটের মুখে রাজনৈতিক উত্তাপের মধ্যেই জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের চিচুড়িয়ায় তৃণমূল কংগ্রেসের জমজমাট জনসভা অনুষ্ঠিত হলো। প্রার্থী হরেরাম সিংয়ের সমর্থনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন Sayani Ghosh।
সভা মঞ্চ থেকে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন সায়নী ঘোষ। তিনি বলেন, উন্নয়ন ও মানুষের পাশে থাকার রাজনীতি করে তৃণমূল কংগ্রেস। সেই উন্নয়নের ধারা বজায় রাখতে হরেরাম সিংকে জেতানোর আহ্বান জানান তিনি।
অন্যদিকে, প্রার্থী হরেরাম সিং নিজের বক্তব্যে এলাকার উন্নয়ন, জল সমস্যা, রাস্তা ও কর্মসংস্থানের বিষয় তুলে ধরেন। তিনি জানান, মানুষের আশীর্বাদ পেলে জামুড়িয়াকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর মূল লক্ষ্য।
সভায় বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। জনসমাগমে চিচুড়িয়া কার্যত জনসমুদ্রে পরিণত হয়।
ভোট যত এগিয়ে আসছে, ততই জমে উঠছে রাজনৈতিক লড়াই—এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।




