ভিডিও

সালানপুরে এলকুয়েন্ট স্টিল কারখানার সামনে শ্রমিক বিক্ষোভ, কাজ বন্ধে ব্যাহত উৎপাদন

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল সালানপুর ব্লকের দেন্দুয়া কল্যাণেশ্বরী এলাকায় অবস্থিত এলকুয়েন্ট স্টিল প্রাইভেট লিমিটেড কারখানার সামনে শুক্রবার সকাল থেকে শ্রমিকদের বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ায়। কারখানার মূল গেটের পরিবর্তে প্রবেশপথের সামনে অবস্থান নিয়ে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে প্রতিবাদে সামিল হন। এর জেরে বহু শ্রমিক কাজে অংশ না নেওয়ায় কারখানার স্বাভাবিক উৎপাদন ব্যাহত হয়েছে বলে জানা […]

দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর পাঁচ জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক, প্রস্তুতি সম্পূর্ণ

নির্ভীক বাংলা,দুর্গাপুর, ২১ মে : মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার প্রথমবার পশ্চিম বর্ধমানে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী Suvendu Adhikari। শিল্পনগরী দুর্গাপুরে তাঁর প্রথম গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক ঘিরে ইতিমধ্যেই জোরদার হয়েছে প্রশাসনিক প্রস্তুতি। শহরের Srijani Auditorium-এ অনুষ্ঠিত হতে চলা এই বৈঠককে কেন্দ্র করে সকাল থেকেই তৎপর হয়ে ওঠে প্রশাসন। সৃজনী প্রেক্ষাগৃহ ও সিটি সেন্টার সংলগ্ন এলাকায় […]

পবিত্র কুরবানী, ধর্মীয় অধিকার রক্ষা ও ধর্মীয় স্থানে লাউড স্পিকার ব্যবহারের দাবিতে স্মারকলিপি পেশ

নির্ভীক বাংলা, আসানসোল,পশ্চিম বর্ধমান: বুধবার “হাজার মুসলিম সমাজ” ও “আওয়াজ” সহ বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে পবিত্র কুরবানী, ধর্মীয় অধিকার রক্ষা এবং ধর্মীয় স্থানে লাউড স্পিকার ব্যবহারের বিষয় নিয়ে পশ্চিম বর্ধমানের মাননীয় জেলাশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং […]

দুর্গাপুর পুরসভার প্রশাসকের দায়িত্ব নিলেন জেলাশাসক এস পোন্নাম্বালাম

নির্ভীক বাংলা,দুর্গাপুর, ২০ মে : দুর্গাপুর পুরসভার প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাম্বালাম। বুধবার তিনি দুর্গাপুর পুরসভায় এসে কমিশনারের সঙ্গে বৈঠক করেন এবং প্রশাসকের চেয়ারে বসে দায়িত্বভার গ্রহণ করেন। এদিন নবনিযুক্ত প্রশাসককে সংবর্ধনা জানান দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। দায়িত্ব গ্রহণের পর এস […]

দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ঘিরে তুঙ্গে প্রস্তুতি

নির্ভীক বাংলা,দুর্গাপুর, ২০ মে : শিল্পনগরী দুর্গাপুরে আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। শহরের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত এই বৈঠককে ঘিরে প্রশাসনিক তৎপরতা ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বৈঠকে পাঁচ জেলার প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থাকবেন। বিভিন্ন জেলার উন্নয়নমূলক প্রকল্প, সরকারি পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন, শিল্প প্রসার এবং জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার […]

বান্ধবীর বাড়িতে চুরি করে দুবাই পালানোর ছক, কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার যুবক

নির্ভীক বাংলা,দুর্গাপুর, ২০ মে : বান্ধবীর বাড়ি থেকে নগদ টাকা ও সোনার গয়না চুরি করে দুবাই পালানোর ছক ভেস্তে দিল কাঁকসা থানার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। কলকাতা বিমানবন্দর থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কাঁকসা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১৩ তারিখ কাঁকসার বামুনাড়া এলাকার এক মহিলার বাড়িতে দুঃসাহসিক চুরির […]

আসানসোল পৌরনিগমে ভাঙচুরের অভিযোগ, জেলা শাসকের দ্বারস্থ মেয়র ও কাউন্সিলররা

নির্ভীক বাংলা,আসানসোল, ২০ মে : আসানসোল পৌরনিগমে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও পৌরনিগমের লোগো ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল শিল্পাঞ্চলে। বুধবার এই ঘটনার অভিযোগ জানাতে পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পন্নামবলমের সঙ্গে দেখা করেন আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। অভিযোগ, মঙ্গলবার দুপুরে বিজেপির যুব সভাপতির নেতৃত্বে একদল কর্মী […]

ইসিএলের হাইড্রা গাড়ির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, দেহ রেখে বিক্ষোভ স্থানীয়দের

নির্ভীক বাংলা নিজস্ব সংবাদদাতা, সালানপুর : ইসিএলের হাইড্রা গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ সালানপুর থানার অন্তর্গত ফুলবেড়িয়া হনুমান মন্দির ট্রান্সপোর্ট রোড এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ক্ষুব্ধ স্থানীয়রা মৃতদেহ ও ঘাতক গাড়ি আটকে রেখে বিক্ষোভে সামিল হন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের […]

জাহাঙ্গিরি মহল্লা পুলিশ ফাঁড়ি ভাঙচুর মামলায় ৩১ জন গ্রেফতার, অভিযুক্তদের থেকে আদায় হবে ক্ষতিপূরণ

নিজস্ব সংবাদদাতা, নির্ভীক বাংলা : পশ্চিম বর্ধমান, আসানসোল | ১৯ মে ২০২৬ গত ১৫ মে আসানসোলের নর্থ থানার অন্তর্গত জাহাঙ্গিরি মহল্লা পুলিশ ফাঁড়ি-তে ভাঙচুরের ঘটনায় কড়া অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসন। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকজনের পরিচয় চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সোমবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট-এর […]

আদিবাসী সমাজকে সচেতন করতে ‘ট্রাইবাল উন্নয়ন জনজাতীয় গরিমা উৎসব’ শুরু লাউদোহায়

নির্ভীক বাংলা, লাউদোহা: পিছিয়ে পড়া আদিবাসী ও জনজাতি সম্প্রদায়কে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে সচেতনতামূলক উদ্যোগ নিল ভারত সরকার। সেই লক্ষ্যেই শুরু হল ‘ট্রাইবাল উন্নয়ন জনজাতীয় গরিমা উৎসব’। ১৯ মে থেকে ২৫ মে পর্যন্ত চলবে এই কর্মসূচি। মঙ্গলবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের নবঘনপুর গ্রামের অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় থেকে এই সচেতনতামূলক ক্যাম্পের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত […]