ভিডিও

পবিত্র কুরবানী, ধর্মীয় অধিকার রক্ষা ও ধর্মীয় স্থানে লাউড স্পিকার ব্যবহারের দাবিতে স্মারকলিপি পেশ

নির্ভীক বাংলা, আসানসোল,পশ্চিম বর্ধমান: বুধবার “হাজার মুসলিম সমাজ” ও “আওয়াজ” সহ বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে পবিত্র কুরবানী, ধর্মীয় অধিকার রক্ষা এবং ধর্মীয় স্থানে লাউড স্পিকার ব্যবহারের বিষয় নিয়ে পশ্চিম বর্ধমানের মাননীয় জেলাশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং সাধারণ মানুষের ধর্মীয় অধিকার সুরক্ষিত রাখার দাবিই এই স্মারকলিপির মূল উদ্দেশ্য।
প্রতিনিধিদল প্রশাসনের কাছে আবেদন জানায়, যাতে ধর্মীয় অনুষ্ঠানগুলি নির্বিঘ্নে সম্পন্ন করার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা ও সংবেদনশীলতা বজায় রাখা হয়। পাশাপাশি সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সংযম ও সম্প্রীতির মনোভাব বজায় রাখার আহ্বানও জানানো হয়।

TAGS

সম্পর্কিত খবর