কুলটিতে ফের রেলওয়ের উচ্ছেদ অভিযান, পুনরায় চলল বুলডোজার

নির্ভীক বাংলা,কুলটি: পশ্চিম বর্ধমান জেলার কুলটির ৬৬ নম্বর ওয়ার্ডের বালতোড়িয়া গ্রাম সংলগ্ন রেলওয়ের জমিতে ফের উচ্ছেদ অভিযান চালাল রেলওয়ে প্রশাসন। শনিবার সকালে বুলডোজার নিয়ে অবৈধ দখলমুক্ত করার কাজে নামে প্রশাসন। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে রেলওয়ের জমিতে স্থানীয় কিছু বাসিন্দা বসবাস ও ঘরবাড়ি নির্মাণ করে আসছিলেন। রেলওয়ে কর্তৃপক্ষ একাধিকবার ওই বাসিন্দাদের জমি খালি করার নোটিস দিলেও […]
জামুড়িয়ায় বেসরকারি ইস্পাত কারখানার গেটে শ্রমিকদের বিক্ষোভ

নির্ভীক বাংলা,জামুড়িয়া, পশ্চিম বর্ধমান: বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জামুড়িয়া শিল্পাঞ্চলের একটি বেসরকারি ইস্পাত কারখানার সামনে বিক্ষোভে সামিল হলেন শ্রমিকরা। শনিবার সকালে কারখানার মূল গেটের সামনে জড়ো হয়ে কর্মীরা প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা ও দাবি-দাওয়ার বিষয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও তার সুরাহা হয়নি। এর প্রতিবাদে শ্রমিকরা কারখানার প্রধান গেট বন্ধ করে […]
কুলটি ট্রাফিক গার্ডের উদ্যোগে হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে কড়া অভিযান

নির্ভীক বাংলা,আসানসোল: পথ দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে শনিবার বিশেষ অভিযান চালাল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি ট্রাফিক গার্ড। এদিন চৌরঙ্গী ট্রাফিক পোস্টের সামনে হেলমেট ছাড়া বাইক চালানোর বিরুদ্ধে কড়া নজরদারি চালানো হয়। অভিযানের সময় একাধিক হেলমেটবিহীন বাইক চালককে আটক করে আইন অনুযায়ী জরিমানা করা হয়। পাশাপাশি […]
আসানসোলে বিনামূল্যে HPV টিকাকরণ কর্মসূচি শুরু, কিশোরীদের সুরক্ষায় বিশেষ উদ্যোগ

নির্ভীক বাংলা,আসানসোল: জরায়ু-মুখ ক্যানসার প্রতিরোধে ভারত সরকার ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে রাজ্যজুড়ে শুরু হয়েছে বিনামূল্যে HPV টিকাকরণ কর্মসূচি। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার আসানসোল জেলা হাসপাতালে একটি বিশেষ টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে ৯ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের HPV টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নির্দিষ্ট বয়সে এই টিকা গ্রহণ করলে জরায়ু-মুখ […]
খোট্টাডিহী কোলিয়ারিতে সানডে চালুর দাবিতে ধরনায় বিএমএস, উত্তেজনা পাণ্ডবেশ্বরে

নির্ভীক বাংলা, পাণ্ডবেশ্বর: পাণ্ডবেশ্বর এরিয়ার খোট্টাডিহী কোলিয়ারিতে সানডে চালুর দাবিতে শনিবার সকাল থেকে কোলিয়ারির সামনে ধরনায় বসল ভারতীয় মজদুর সংঘ (বিএমএস) শ্রমিক সংগঠন ও ইসিএল কর্মীরা। ম্যানেজমেন্টের পক্ষ থেকে সানডে বন্ধের নোটিশ জারি হওয়ার পরেই শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। জানা গেছে, খোট্টাডিহী কোলিয়ারিতে প্রায় ১,৩০০ ইসিএল কর্মী কাজ করেন। সম্প্রতি ম্যানেজমেন্টের তরফে সানডে বন্ধের […]
রাতের অন্ধকারে ডিজেল মজুতের অভিযোগ, তৃণমূল নেতার গোডাউন ঘিরে উত্তেজনা নিমচায়

নির্ভীক বাংলা,আসানসোল: রানীগঞ্জের নিমচা এলাকায় এক তৃণমূল নেতার গোডাউনে বিপুল পরিমাণ ডিজেল মজুত থাকার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় রাতের অন্ধকারে ডিজেল পাচারের কাজ চলছিল। বিষয়টি নজরে আসতেই এলাকাবাসী পুলিশ প্রশাসনের উপস্থিতিতে গোডাউনে অভিযান চালিয়ে সন্দেহভাজন ডিজেল মজুতের বিষয়টি সামনে আনেন। অভিযোগের কেন্দ্রে রয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির উপ-সভাপতি […]
চুরুলিয়ায় কালিঞ্জর শিব মন্দিরে হাইমাস্ট লাইটের উদ্বোধন, নজরুল একাডেমি পরিদর্শনে বিধায়ক বিজন মুখার্জী

নির্ভীক বাংলা,জামুড়িয়া : জামুড়িয়া বিধানসভার বিধায়ক ডাঃ বিজন মুখার্জী বৃহস্পতিবার চুরুলিয়ার কালিঞ্জর শিব মন্দির-এ পবিত্র দর্শন করেন। এদিন মন্দির প্রাঙ্গণে হাইমাস্ট লাইটের শুভ উদ্বোধনও করেন তিনি। বিধায়ক জানান, এই হাইমাস্ট লাইট চালু হওয়ার ফলে মন্দির এলাকায় আলোর ব্যবস্থা আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা বৃদ্ধি পাবে। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত […]
বিধায়ক কার্যালয়ের সামনে উদ্ধার বস্তাবন্দি হ্যান্ডিক্রাফট কার্ড, চাঞ্চল্য পাণ্ডবেশ্বরে

নির্ভীক বাংলা, দুর্গাপুর : পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় চাঞ্চল্য ছড়াল বিপুল পরিমাণ হ্যান্ডিক্রাফট আইডেন্টিটি কার্ড উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে। লাউদোহার দুর্গাপুর ফরিদপুর ব্লক-এর গোগলা পঞ্চায়েত এলাকার পানশিউলি মোড় সংলগ্ন তৃণমূল বিধায়ক কার্যালয়ের সামনে থেকে উদ্ধার হয় বস্তাবন্দি অবস্থায় থাকা বহু Ministry of Textiles-এর হ্যান্ডিক্রাফট আইডেন্টিটি কার্ড। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় […]
উচ্ছেদের প্রতিবাদে বার্ণপুর টাউন দপ্তরের সামনে বামফ্রন্টের বিক্ষোভ

নির্ভীক বাংলা, আসানসোল : পশ্চিম বর্ধমানের বার্ণপুর এলাকায় উচ্ছেদ নোটিশের প্রতিবাদে শুক্রবার দুপুরে বিক্ষোভে সামিল হল বামফ্রন্ট। বার্ণপুর টাউন সার্ভিস দপ্তরের সামনে শিল্পী চক্রবর্তী-র নেতৃত্বে বাম কর্মী ও সমর্থকেরা জমায়েত হয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। অভিযোগ, IISCO Steel Plant কর্তৃপক্ষ বার্ণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার ধারের দোকানদারদের উচ্ছেদের নোটিশ পাঠিয়েছে। এরই প্রতিবাদে আন্দোলনে নামে বামফ্রন্ট। বিক্ষোভ […]
আসানসোল শিল্পাঞ্চলে স্বস্তির বৃষ্টি, হট্টন রোডে জলজটে ভোগান্তি

নিজস্ব সংবাদদাতা, আসানসোল, ২৯ মে : কয়েকদিনের তীব্র গরম ও দাবদাহের পর বৃহস্পতিবার বিকেলে স্বস্তির বৃষ্টি নামল আসানসোল শিল্পাঞ্চল জুড়ে। প্রবল বৃষ্টিতে একদিকে যেমন স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ, অন্যদিকে শহরের একাধিক এলাকায় দেখা দিয়েছে জলজটের সমস্যা। আসানসোলের হট্টন রোড এলাকায় বৃষ্টি থামতেই রাস্তায় ব্যাপক জল জমে যায়। বহু জায়গায় হাঁটু সমান জল দাঁড়িয়ে থাকায় যান […]