ভিডিও

উষাগ্রামে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, বচসা গড়াল মারপিটে

আসানসোল : শহরের রাজনৈতিক মহলে ফের বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বৃহস্পতিবার উষাগ্রাম এলাকায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ এতটাই তীব্র আকার নেয় যে পরিস্থিতি শেষ পর্যন্ত মারপিটে গড়ায় বলে অভিযোগ। ঘটনায় কালীপাহাড়ি এলাকার বিজেপি নেতা রাহুল সিং গুরুতর আহত হন। অন্যদিকে ৩৮ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা বন্টি এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোল […]

ক্ষমতা পরিবর্তনের পর বদলে গেল আসানসোলের প্রবেশদ্বার, কালী পাহাড়ি থেকে সরানো হল ‘বিশ্ব বাংলা’ গ্লোব

নির্ভীক বাংলা,আসানসোল : রাজ্যে সরকার পরিবর্তনের পর এবার তার প্রভাব পড়তে শুরু করেছে শহরের পরিচয় ও সরকারি প্রতীকগুলির উপরেও। শিল্পনগরী আসানসোলের অন্যতম প্রধান প্রবেশদ্বার কালী পাহাড়িতে লাগানো “বিশ্ব বাংলা”-র বিশাল গ্লোব মঙ্গলবার সরিয়ে ফেলা হয়। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এখন সকলের নজর, আগামী দিনে শহরের এই প্রবেশদ্বারকে কী […]

প্রভাত ফেরীর মাধ্যমে কাজী নজরুল ইসলামের জন্মোৎসব ও ৪৬তম মেলার উদ্বোধন চুরুলিয়ায়

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল বিদ্রোহী কবি Kazi Nazrul Islam-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ার Churulia এলাকায় মঙ্গলবার সকালে বর্ণাঢ্য প্রভাতফেরীর আয়োজন করা হয়। কবির সমাধিস্থল থেকে শুরু হওয়া এই প্রভাতফেরী গোটা এলাকা পরিক্রমা করে পুনরায় সমাধিস্থলেই এসে শেষ হয়। এদিন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নতুন আঙ্গিকে ৪৬তম নজরুল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও […]

আসন্ন কুরবানী উপলক্ষে বারাবনিতে শান্তি কমিটির বৈঠক, সম্প্রীতির বার্তা প্রশাসনের

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল: আসন্ন কুরবানী উৎসবকে সামনে রেখে রবিবার বারাবনি থানার উদ্যোগে দোমোহানি বাজারের একটি বেসরকারি প্রেক্ষাগৃহে শান্তি কমিটির বৈঠকের আয়োজন করা হয়। উৎসবকে শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত এই বৈঠকে প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন Dibyendu Mukherjee, Arijit Roy, Mihir Kumar De, Shiladitya […]

রানিগঞ্জের ঐতিহাসিক রাজবন্ধ পুকুরে প্রশাসনের কড়া নজর, অবৈধ দখলদারদের হুঁশিয়ারি বিধায়ক পার্থ ঘোষের

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল: রানিগঞ্জের ঐতিহাসিক ও অন্যতম পরিচিত জলাশয় ‘রাজবন্ধ পুকুর’-কে ঘিরে এবার কড়া অবস্থান নিল প্রশাসন। দীর্ঘদিন ধরে অবৈধ দখল, ভরাট এবং অব্যবস্থাপনার জেরে সংকটে পড়া এই পুকুরকে পুনরুদ্ধারে উদ্যোগী হয়েছে প্রশাসন। সোমবার রানিগঞ্জের বিধায়ক Partha Ghosh প্রশাসনিক আধিকারিকদের নিয়ে আচমকাই পুকুর এলাকা পরিদর্শনে যান এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দেন— পুকুরের এক ইঞ্চি […]

পার্কিং নিয়ে কড়া পুলিশ প্রশাসন, আসানসোলে অভিযান জোরদার

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল: আসানসোল শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল পুলিশ প্রশাসন। শহরের যানজট নিয়ন্ত্রণে আনতে এবং রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে সোমবার অভিযান চালায় Asansol Durgapur Police Commissionerate। বিএনআর মোড় থেকে আসানসোল বাজার পর্যন্ত বিভিন্ন পার্কিং এলাকায় হানা দেয় পুলিশ। অভিযানের সময় পার্কিং পরিচালনার বৈধ কাগজপত্র দেখতে চাওয়া […]

কুলটির উন্নয়নে কড়া বার্তা বিধায়ক অজয় পোদ্দারের, জল-রাস্তা-স্বাস্থ্য পরিষেবায় জোর

নির্ভীক বাংলা,কুলটি : নাগরিক পরিষেবা ও পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে আরও সক্রিয় ভূমিকা নিতে প্রশাসনিক কর্মীদের কড়া বার্তা দিলেন কুলটির বিধায়ক ডাঃ অজয় পোদ্দার। মঙ্গলবার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও পরিষেবা খতিয়ে দেখে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন তিনি। সবচেয়ে আগে পানীয় জল সরবরাহ ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিধায়ক। তিনি স্পষ্ট জানান, নির্দিষ্ট সময়ে এবং পর্যাপ্ত পরিমাণে […]

১৯ নম্বর জাতীয় সড়কে উল্টে গেল মালবোঝাই কন্টেনার, যান চলাচলে ব্যাঘাত

নির্ভীক বাংলা,দুর্গাপুর : ১৯ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের পিয়ালা এলাকায়। চলন্ত অবস্থায় উল্টে গেল একটি মালবোঝাই কন্টেনার। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িকভাবে যান চলাচলে ব্যাঘাত ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালবোঝাই কন্টেনারটি কলকাতার দিক থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। সোমবার সকালে পিয়ালা […]

দামোদরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের

নির্ভীক বাংলা,দুর্গাপুর : দামোদর নদে স্নান করতে নেমে মর্মান্তিক মৃত্যু হল এক কিশোরের। মৃতের নাম আয়ুশ শর্মা (১৫)। সে দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার সিনেমা হল রোডের বাসিন্দা এবং বিধাননগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র বলে জানা গিয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে দুই বন্ধুকে নিয়ে দামোদর নদে স্নান […]

বিজেপির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় ব্যাপক জনসমাগম

নির্ভীক বাংলা,বসিরহাট : নির্বাচনী জয়ের পর বসিরহাট উত্তর বিধানসভার ভেবিয়া বাজারে বিজেপির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় ব্যাপক জনসমাগম দেখা গেল। বিজেপির ৪ নম্বর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই সভায় অংশ নেন হাজার হাজার কর্মী-সমর্থক। গেরুয়া পতাকা, ঢাক-ঢোল ও মিছিলের মধ্য দিয়ে এলাকা উৎসবের চেহারা নেয়। সভায় সংবর্ধনা জানানো হয় সন্দেশখালির বিজেপি বিধায়ক সনৎ সর্দার-কে। তিনি বক্তব্যে […]