নির্ভীক বাংলা,জামুড়িয়া : জামুড়িয়া বিধানসভার বিধায়ক ডাঃ বিজন মুখার্জী বৃহস্পতিবার চুরুলিয়ার কালিঞ্জর শিব মন্দির-এ পবিত্র দর্শন করেন। এদিন মন্দির প্রাঙ্গণে হাইমাস্ট লাইটের শুভ উদ্বোধনও করেন তিনি।
বিধায়ক জানান, এই হাইমাস্ট লাইট চালু হওয়ার ফলে মন্দির এলাকায় আলোর ব্যবস্থা আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা বৃদ্ধি পাবে। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানান।
এরপর তিনি নজরুল একাডেমি পরিদর্শন করেন। সেখানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা তাঁকে সংবর্ধনা জানান। সকলের আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিধায়ক বলেন, কাজী কাজী নজরুল ইসলাম-এর স্মৃতিবিজড়িত চুরুলিয়ার উন্নয়ন, সংস্কৃতি ও শিক্ষার প্রসারে তিনি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, সাধারণ মানুষের আশীর্বাদ ও সহযোগিতাই তাঁদের এগিয়ে চলার প্রধান শক্তি।




