ভিডিও

দেবনগর পারেয়ারহাটে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তী

নির্ভীক বাংলা:দেবনগর পারেয়ারহাটে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তী উপলক্ষে নেতাজি সংঘ ও পাঠাগারের উদ্যোগে শুরু হয়েছে ৫৭তম বার্ষিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক ও বিচিত্রানুষ্ঠান। এই অনুষ্ঠান চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। ২৩ জানুয়ারি সকালে জাতীয় পতাকা উত্তোলন, নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। একই দিনে সরস্বতী পুজো উপলক্ষে অঞ্জলি ও […]

কাজের থেকে আর বাড়ি ফেরা হলো না এক বৃদ্ধের, পথ দুর্ঘটনায় মৃত্যু

*নির্ভীক বাংলা: শনিবার আনুমানিক রাত ৯:২০ মিনিট নাগাদ হাবরা থানার অন্তর্গত বনমনিয়া চৌমাথার কিছু আগে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। জানা যায়, হরিণঘাটা থানার নগরউখড়া সিঙা গ্রামের বাসিন্দা আব্দুল খালেক মিয়া (৬০) কলকাতা থেকে হাবরায় ট্রেনে নেমে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তিনি কলকাতার একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের কাজ করেন। শনিবার আনুমানিক রাত ৯:২০ […]

ডাইনিবুড়ি রাজত্ব করছে,মণ্ডচ্ছেদ করতে হবে কাকদ্বীপে পরিবর্তন সংকল্পসভায় দিলীপ ঘোশ

** নির্ভীক বাংলা,গোপাল শীল দক্ষিণ 24 পরগনা দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে বিজেপির “পরিবর্তন সংকল্প সভা” থেকে চরম উসকানিমূলক ও হিংসাত্মক ভাষা ব্যবহারের অভিযোগ শাসক দলের। যা ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, সভামঞ্চ থেকেই রাজ্য বিজেপি নেতৃত্ব সঞ্জয় দাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে “মুণ্ডচ্ছেদ” করার মতো ভয়ংকর মন্তব্য করেন। এই সভায় উপস্থিত ছিলেন […]

পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের

নির্ভীক বাংলা:গোয়ালপোখর পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখোর থানার বিপরিত এলাকায়। জানা গেছে মৃত ওই যুবকের নাম কালেব দাস বয়স আনুমানিক ২৮ বছর বাড়ি গোয়ালপুকুর থানার সাহাপুর এলাকায়। জানা গেছে কিশানগঞ্জ থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে বিপরিত এলাকায় পথ দুর্ঘটনা ঘটে এরপর তাকে উদ্ধার করে লোধন […]

বাংলায় ভোটাধিকার রক্ষায় কুলতোড়া থেকে নিয়ামতপুর পর্যন্ত বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা তৃণমূলের

নির্ভীক বাংলা: তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর নির্দেশে আজ রাজ্যব্যাপী বাংলার ভোটাধিকার রক্ষায় প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। সেই নির্দেশমত পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি ব্লক তৃণমূল ওয়ান এবং ব্লক তৃণমূল টু এর উদ্যোগে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা করা হলো। কুলটি ব্লক ওয়ান তৃণমূলের সভাপতি বাদল পুইতান্ডির নেতৃত্বে কুলটির কুলতড়া থেকে নিয়ামতপুর মোড় […]

প্রতিবাদ কর্মসূচি থেকে বামনপুকুরে শতাধিক আইএসএসেফ কর্মী যোগ দিল তৃণমূলে কংগ্রেস

। নির্ভীক বাংলা: তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মত গোটা রাজ্যের পাশাপাশি মিনাখাঁর বামনপুকুর এলাকায় এস আই আই নিয়ে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। প্রথমে হয় প্রতিবাদ মিছিল তারপর বামনপুকুর বিডিও অফিসের সামনে হয় প্রতিবাদ পথসভা। এই প্রতিবাদ কর্মসূচীর শেষে মিনাখাঁর বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০০ জন আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করেন। মিনাখা ব্লক […]

আসানসোল প্রাইড রান ২০২৬ অনুষ্ঠিত হলো।

নির্ভীক বাংলা: রবিবার ২৫ শে জানুয়ারি বিশিষ্ট সমাজসেবী বুলু চ্যাটার্জীর স্মৃতিতে আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আসানসোল প্রাইড রাণ নামে ৬ কিলোমিটারের মিনি ম্যারাথনের আয়োজন করেছিল। পোলো গ্রাউন্ডে মিনি ম্যারাথন শুরু হয় এবং মুরগাসোলের চ্যাটার্জী মার্কেটের সামনে শেষ হয় বিভিন্ন স্কুলের শতাধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছিল। চ্যাটার্জী মার্কেটের সামনে ম্যারাথনের শেষ পয়েন্টে পুরস্কার বিতরণের […]

SIR শুনানিতে গিয়ে হেনস্তার অভিযোগ মন্ত্রী শশী পাঁজার

নির্ভীক বাংলা: শুনানিতে যথাযথ নথি দেখানো সত্ত্বেও তাঁর কাছ থেকে অতিরিক্ত নথি চাওয়া হয়েছে বলে অভিযোগ, নির্বাচন কমিশনকে তুলোধোনা মন্ত্রীর। তিনবারের মন্ত্রী, আরও বেশি সময়ের বিধায়ক। তা সত্ত্বেও বাংলার নারী ও শিশুকল্যাণ মন্ত্রী এবং মহিলা তৃণমূলের অন্যতম মুখ শশী পাঁজাকে এসআইআরে শুনানিতে ডেকেছে নির্বাচন কমিশন। সেই ডাক পেয়ে রবিবার দুপুরে গিরিশ পার্কের শুনানিকেন্দ্রে হাজিরা দিতে […]

এসআইআরে শহীদ স্মরণে বসিরহাটের সীমান্তে তৃণমূলের প্রতিবাদ সভা

নির্ভীক বাংলা: বসিরহাট : বসিরহাটে এসআইআরের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি কার্যত রূপ নিল এক বিশাল রাজনৈতিক সমাবেশে। এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে প্রায় ২০০ জন মানুষের মৃত্যুর অভিযোগ তুলে তাঁদের স্মরণে শহীদ বেদী গড়ে ফুল-মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। একই সঙ্গে আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করা হয়। এই আবেগঘন পরিবেশেই সীমান্তবর্তী গ্রামে প্রতিবাদ মিছিল ও […]

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে যাত্রিবাহী বাস, সাতসকালে রাজ্য সড়কে দুর্ঘটনায় চাঞ্চল্য হলদিয়ায়

*নির্ভীক বাংলা* সাতসকালে বড় দুর্ঘটনা হলদিয়ায়। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ল একটি যাত্রিবাহী বেসরকারি বাস। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হলদিয়া মেচেদা রাজ্য সড়কে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময়ে বাসে মোট ৪০ জন যাত্রী ছিলেন। যদিও, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ বাসটি ৪০ জন যাত্রীকে নিয়ে হলদিয়া […]