জাতীয় সড়কে টোটোর বিরুদ্ধে কড়া অভিযান, একের পর এক গাড়ি আটক ও জরিমানা দুর্গাপুর ট্রাফিক পুলিশের

নির্ভীক বাংলা,দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: জাতীয় সড়কে টোটোর অনিয়ন্ত্রিত চলাচল রুখতে বিশেষ অভিযান শুরু করেছে দুর্গাপুর ট্রাফিক গার্ড। বুধবার সকাল থেকে দুর্গাপুরের ভিড়িঙ্গি এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে চলে এই কড়া নজরদারি। অভিযান চলাকালীন জাতীয় সড়কে চলাচলকারী একের পর এক টোটো থামিয়ে নথিপত্র ও নিয়ম মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখা হয়। ট্রাফিক নিয়ম […]
হেলমেট বিতরণের নামে নিয়ম লঙ্ঘন? বিজেপি মাইনরিটি সেলের কর্মসূচিকে ঘিরে ঘণ্টার পর ঘণ্টা যানজট, উঠছে একাধিক প্রশ্ন

নির্ভীক বাংলা,আসানসোল, পশ্চিম বর্ধমান: আসানসোলের চিত্রা সিনেমা হলের সামনে বিজেপি মাইনরিটি সেলের উদ্যোগে আয়োজিত একটি হেলমেট বিতরণ কর্মসূচিকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। কর্মসূচি চলাকালীন রাস্তায় দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয় বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাস্তার ওপরেই হেলমেট বিতরণ করায় যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষকে দীর্ঘ সময় ভোগান্তির মুখে পড়তে হয়। প্রত্যক্ষদর্শীদের একাংশের অভিযোগ, […]
हेलमेट वितरण के नाम पर नियमों की अनदेखी? भाजपा माइनॉरिटी सेल के कार्यक्रम से घंटों जाम, उठे कई सवाल

आसनसोल, पश्चिम बंगाल आसनसोल के चित्रा सिनेमा हॉल के सामने भाजपा माइनॉरिटी सेल द्वारा आयोजित हेलमेट वितरण कार्यक्रम विवादों में घिर गया। कार्यक्रम के दौरान सड़क पर वाहनों की लंबी कतार लग गई, जिससे कई लोगों को घंटों जाम का सामना करना पड़ा। स्थानीय लोगों का आरोप है कि ट्रैफिक नियमों की अनदेखी करते हुए […]
জয় বালাজী কারখানার গেটে বিজেপি বিধায়কদের সভা, ব্যবস্থাপনার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি

দুর্গাপুর: দুর্গাপুরের জয় বালাজ গ্রুপের ৪ নম্বর ইউনিটের গেটের সামনে মঙ্গলবার ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর ডাকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, রানিগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, কৃষ্ণেন্দু মুখার্জি এবং বিএমএস-এর স্থানীয় নেতৃত্ব। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বিধায়কেরা কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। […]
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না মেলায় জামুড়িয়ার ৭ নম্বর ওয়ার্ডের মহিলাদের বোরো অফিসে ডেপুটেশন

নির্ভীক বাংলা,জামুড়িয়া: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পৌঁছানোর অভিযোগে জামুড়িয়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের একাধিক মহিলা মঙ্গলবার ১ নম্বর বোরো অফিসে ডেপুটেশন দেন। মহিলাদের অভিযোগ, তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য অফলাইন ও অনলাইন—উভয় পদ্ধতিতেই আবেদনপত্র জমা দিয়েছেন। তা সত্ত্বেও এখনও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের অর্থ জমা পড়েনি। কেন এই সমস্যা হচ্ছে, তার স্পষ্ট […]
চার মাসের বালির সংকটে কর্মহীন পাণ্ডবেশ্বরের নির্মাণ শ্রমিকরা, ন্যায্যমূল্যে বালির দাবিতে বিডিওর দ্বারস্থ

নির্ভীক বাংলা,পাণ্ডবেশ্বর গত চার মাস ধরে বালির সংকটের জেরে কার্যত থমকে গিয়েছে নির্মাণ কাজ। এর ফলে পাণ্ডবেশ্বর এলাকার কয়েকশো রাজমিস্ত্রি, নির্মাণ শ্রমিক এবং ট্রাক্টর মালিক কর্মহীন হয়ে পড়েছেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে সরকারি ন্যায্যমূল্যে বালির সরবরাহের দাবিতে মঙ্গলবার পাণ্ডবেশ্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও)-এর কাছে স্মারকলিপি দেন নির্মাণ শ্রমিক ও ট্রাক্টর মালিকদের প্রতিনিধিরা। আন্দোলনকারীদের অভিযোগ, […]
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে অন্ডাল বিডিও অফিসে মহিলাদের বিক্ষোভ

নির্ভীক বাংলা,অন্ডাল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পৌঁছানোর অভিযোগে মঙ্গলবার অন্ডাল ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) অফিসের সামনে বিক্ষোভে সামিল হলেন কয়েকশো মহিলা। বিক্ষোভকারীদের দাবি, তাঁদের এলাকার অনেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা জমা পড়েছে। কিন্তু যোগ্য হওয়া সত্ত্বেও বহু মহিলার অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছায়নি। কেন এই বৈষম্য হচ্ছে, তা নিয়ে তাঁদের মধ্যে […]
দুর্গাপুরে জে আই এস এডুকেশন এক্সপো ২০২৬, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীদের দিশা

দুর্গাপুর: উচ্চশিক্ষা, ক্যারিয়ার কাউন্সেলিং এবং ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক দিশা দেখাতে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল জে আই এস এডুকেশন এক্সপো ২০২৬। একদিনের এই শিক্ষা মেলায় পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, বোলপুর, ধানবাদ ও পুরুলিয়ার ১৩০টিরও বেশি স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন জে আই এস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর […]
ডিউটিরত অবস্থায় ঠিকা শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে বার্নপুরে ইস্কোর টানেল গেটে বিক্ষোভ

নির্ভীক বাংলা,আসানসোল ডিউটিরত অবস্থায় এক ঠিকা শ্রমিকের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার বার্নপুরের ইস্কোর টানেল গেট এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। মৃত শ্রমিকের দেহ রেখে ক্ষতিপূরণ, শেষকৃত্যের জন্য আর্থিক সহায়তা এবং পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার দাবিতে বিক্ষোভে সামিল হন তাঁর পরিবার-পরিজন ও আত্মীয়রা। মৃত শ্রমিকের নাম নিত্যগোপাল ধীবর। পরিবারের দাবি, নিত্যগোপাল ছোট ছোট সন্তান রেখে […]
অন্নপূর্ণা ভান্ডারের টাকা না মেলায় বারাবনির বিডিও দপ্তরে গ্রামীণ মহিলাদের বিক্ষোভ

নির্ভীক বাংলা,আসানসোল, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পৌঁছানোর অভিযোগে মঙ্গলবার বারাবনি ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) দপ্তরে বিক্ষোভে সামিল হলেন বারাবনি বিধানসভার বিভিন্ন পঞ্চায়েত এলাকার বহু গ্রামীণ মহিলা। বিক্ষোভকারীদের অভিযোগ, ১ জুলাই থেকে টাকা দেওয়ার কথা থাকলেও ৭ জুলাই পর্যন্ত তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও অর্থ জমা পড়েনি। এর প্রতিবাদে তাঁরা একত্রিত হয়ে বিডিও […]