ভিডিও

আসামে আদিবাসীদের উপর অত্যাচারের প্রতিবাদে জেলা শাসক দপ্তরে বিক্ষোভ

নির্ভীক বাংলা,আসানসোল, পশ্চিম বর্ধমান: আসামে আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচারের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে পশ্চিম বর্ধমান জেলার আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে জেলা শাসক দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিএনআর মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে জেলা শাসক দপ্তরে এসে শেষ হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, আসামে দীর্ঘদিন ধরেই আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপর নানা ধরনের অত্যাচার চলছে। আদিবাসী […]

পলাশবাগান ডিপোপাড়া পোস্ট অফিস বন্ধের প্রতিবাদে নাগরিক আন্দোলন

নির্ভীক বাংলা,আসানসোল: আসানসোলের পলাশবাগান ডিপোপাড়ার পোস্ট অফিস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন এলাকার বাসিন্দারা। গত ২১ ডিসেম্বর থেকে কর্তৃপক্ষ ওই পোস্ট অফিসটি বন্ধ করে দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন গ্রাহকরা। এই প্রতিবাদে গড়ে উঠেছে ‘পলাশবাগান পোস্ট অফিস বাঁচাও কমিটি’। কমিটির সদস্য তাপস মুখার্জি জানান, প্রায় ৫৫ বছর ধরে এই পোস্ট অফিসটি এলাকার মানুষের পরিষেবা দিয়ে আসছে। […]

ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, তবু বরাবনিতে শুরু নির্বাচনী হাওয়া

নির্ভীক বাংলা,আসানসোল: পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কোনও রাজনৈতিক দল এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকাও প্রকাশ করেনি। কিন্তু তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে নির্বাচনী প্রস্তুতির ইঙ্গিত। পশ্চিম বর্ধমান জেলার বরাবনি বিধানসভা কেন্দ্রে বর্তমান বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা বিধান উপাধ্যায়ের নাম ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রচারের হাওয়া। সালানপুর […]

আসানসোল পৌর নিগমের কুলটি বোরো কার্যালয়ে কংগ্রেসের বিক্ষোভ, সাফাই কর্মী ও আশা কর্মীদের দাবি মানার আহ্বান

নির্ভীক বাংলা,আসানসোল, পশ্চিম বর্ধমান: বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিকে সামনে রেখে আন্দোলনরত সাফাই কর্মী ও আশা কর্মীদের দাবির সমর্থনে বুধবার আসানসোল পৌর নিগমের কুলটি বোরো কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করল কুলটি ব্লক কংগ্রেস। উল্লেখ্য, পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌর নিগমের অধীন শতাধিক আশা কর্মী ২৩ ডিসেম্বর থেকে কর্মবিরতি করে বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে সামিল […]

রানীগঞ্জ বিধানসভায় বিশিষ্ট সমাজসেবী তাপস তিওয়ারিকে সম্মাননা

নির্ভীক বাংলা,: রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত আসানসোল পৌর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ডে রানীগঞ্জ গৌরাঙ্গডাঙ্গার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী মাননীয় তাপস তিওয়ারি মহাশয়কে উন্নয়নের পাঁচালি, সম্মাননা স্মারক ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। এই সৌজন্য সাক্ষাতে তাঁর হাতে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো চিঠি তুলে দেওয়া হয়। এই মুহূর্তে উপস্থিত থাকতে পেরে গর্ব প্রকাশ করা হয়। সাক্ষাৎকারে […]

কুলটি নিউ কলোনিতে বিজেপি এসসি মোর্চার বিশেষ সভা, ২০২৬-এ বিজেপি সরকার গঠনের ডাক

নির্ভীক বাংলা,কুলটি: আসানসোল পৌর নিগমের ৬২ নম্বর ওয়ার্ডের কুলটি নিউ কলোনিতে বিজেপি এসসি মোর্চার উদ্যোগে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। কুলটি নিউ কলোনির একটি বেসরকারি ভবনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলটির বিধায়ক ডঃ অজয় কুমার পোদ্দার। সভায় আরও উপস্থিত ছিলেন আসানসোল জেলা বিজেপির সহ-মিডিয়া ইনচার্জ ও মণ্ডল সহ-সভাপতি শ্রী টিঙ্কু ভার্মা, […]

ই এস আই কার্ডধারী দের জন্য বড়ো সুখবর

বুধবার জামুড়িয়ার ভূত বাংলা এলাকায় রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক এবং বিধায়ক হরিরাম সিং যৌথভাবে একটি ইএসআই ডিসপেনসারির উদ্বোধন করেন। এই ডিসপেনসারি চালু হওয়ায় এখন এলাকার শ্রমিকদের আর ছোটখাটো চিকিৎসা বা জরুরি পরিষেবার জন্য আসানসোল বা দুর্গাপুরের ইএসআই হাসপাতালে যেতে হবে না। ভূত বাংলায় নবনির্মিত এই ইএসআই ডিসপেনসারিতে ইনজেকশন, প্রাথমিক চিকিৎসা, সিক সার্টিফিকেট সহ […]

মিঃ সাংগ্রাহ মৌর্য আসানসোল বিভাগের নতুন বিভাগীয় রেল ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব গ্রহণ

আসানসোল, ৩ ফেব্রুয়ারি ২০২৬: মিঃ সাংগ্রাহ মৌর্য আজ (০৩.০২.২০২৬) পূর্ব রেলওয়ের আসানসোল বিভাগের বিভাগীয় রেল ব্যবস্থাপক (DRM) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন। বিদায়ী বিভাগীয় রেল ব্যবস্থাপক শ্রী সুধীর কুমার শর্মা (IRSS) তাঁর কাছে বিভাগের দায়িত্বভার হস্তান্তর করেন। মিঃ সাংগ্রাহ মৌর্য ইন্ডিয়ান রেলওয়ে ইঞ্জিনিয়ারিং সার্ভিস (IRES), ১৯৯৬ ব্যাচের একজন গ্রুপ ‘এ’ কর্মকর্তা। তিনি আইআইটি দিল্লি থেকে […]

সাফাই কর্মীদের কর্মবিরতিতে আসানসোল জুড়ে জঞ্জালের স্তূপ, পৌর নিগমে ফের বিক্ষোভ

নির্ভীক বাংলা, স্যামদাস,আসানসোল: সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে আসানসোল পৌর নিগমের অন্তর্গত প্রায় সমস্ত এলাকায় জমে উঠেছে জঞ্জালের স্তূপ। গত তিন থেকে চার দিন ধরে কাজ বন্ধ রেখে আন্দোলনে সামিল হয়েছেন সাফাই কর্মীরা। এর জেরে আসানসোল শিল্পাঞ্চলে নিকাশি ও সাফাই ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। উল্লেখ্য, আসানসোল পৌর নিগমের প্রতিটি ওয়ার্ডে সাফাই কর্মীরা নিত্যদিন বাড়ি বাড়ি […]

ডাম্পার–ট্রাকটারের দৌরাত্ম্য রুখতে রায়পুরে পথ অবরোধ, উত্তেজনা এলাকাজুড়ে

ডাম্পার–ট্রাকটারের দৌরাত্ম্য রুখতে রায়পুরে পথ অবরোধ, উত্তেজনা এলাকাজুড় উত্তর দিনাজপুর, রায়গঞ্জ: ডাম্পার ও ট্রাকটারের লাগাতার দৌরাত্ম্যের প্রতিবাদে বুধবার সকাল থেকে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের রায়পুর এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। ভারী যান চলাচল বন্ধের দাবিতে রাস্তায় নেমে পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ধরেই এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে অবাধে চলছে অতিরিক্ত […]