ভিডিও

দুর্গাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, চারচাকার ধাক্কায় গুরুতর জখম বাইক আরোহী

নির্ভীক বাংলা,দুর্গাপুর, পশ্চিম বর্ধমান:
দুর্গাপুরের এসবি মোড় সংলগ্ন এলাকায় ফের এক গুরুতর সড়ক দুর্ঘটনার ঘটনা সামনে এল। পিসিবিএল দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি এক মোটরবাইক আরোহীকে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় বাইক আরোহী ঘটনাস্থলেই রাস্তায় লুটিয়ে পড়েন এবং গুরুতর জখম হন।
দুর্ঘটনার পর গাড়ির চালক পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। ক্ষতিগ্রস্ত অবস্থায় গাড়িটিকে টেনে এসবি মোড় পর্যন্ত নিয়ে যাওয়া হয়। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় গাড়িটিকে আটক করা সম্ভব হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির সামনের অংশে আহত বাইক আরোহীর মাথার চুল আটকে থাকতে দেখা যায়, যা দুর্ঘটনার ভয়াবহতারই ইঙ্গিত দেয়।
খবর পেয়ে কোক ওভেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি ও চালককে আটক করে।
আহত বাইক আরোহীকে প্রথমে একটি স্থানীয় নার্সিংহোমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

TAGS

সম্পর্কিত খবর