ভিডিও

দুর্গাপুরে গ্যাস পাইপলাইন ফেটে আতঙ্ক, অল্পের জন্য এড়াল বড় দুর্ঘটনা

নির্ভীক বাংলা ,দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: সিটি সেন্টার সংলগ্ন পন্ডিত রঘুনাথ মুর্মু সরণি এলাকায় গ্যাস পাইপলাইন ফেটে চাঞ্চল্য ছড়াল। তবে দ্রুত তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইন্ডিয়ান অয়েল ও আদানি গ্রুপ-এর গ্যাস পাইপলাইন হঠাৎ ফেটে যায়। ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। গ্যাস পাইপলাইনের ঠিকাদার ফিরোজ খান জানান, […]

প্রয়াত অভিনেতা রাহুলের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় অভিযোগ দায়ের

তালসারি, উড়িষ্যা: উড়িষ্যার তালসারি সমুদ্রে শুটিং করতে এসে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়-এর। এই ঘটনায় তাঁর মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে জোরালো প্রতিবাদ শুরু হয়েছে। কলকাতায় আর্টিস্ট ফোরাম-এর পক্ষ থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। পাশাপাশি শনিবার কলকাতার রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়। একই দিনে রাতে উড়িষ্যার তালসারি থানায়ও অভিযোগ জানাতে পৌঁছন প্রয়াত […]

विलुप्त होती सर्कस: खाली होती सीटें, टूटता कलाकारों का मनोबल अजंता सर्कस में 250 से घटकर 70 रह गए कर्मचारी

विलुप्त होती सर्कस: खाली होती सीटें, टूटता कलाकारों का मनोबल अजंता सर्कस में 250 से घटकर 70 रह गए कर्मचारी जानवरों पर प्रतिबंध और डिजिटल युग ने छीना आकर्षण अस्तित्व बचाने की जंग लड़ रहा सर्कस उद्योग आसनसोल, भारत में सर्कस कभी मनोरंजन का सबसे लोकप्रिय और जीवंत माध्यम हुआ करता था। गाँवों से लेकर […]

বিলুপ্তির পথে সার্কাস: ফাঁকা আসন, ভেঙে পড়ছে শিল্পীদের মনোবল

— নির্ভীক বাংলা, আসানসোল: আসানসোল, ভারত — এক সময় সার্কাস ছিল বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম। গ্রাম থেকে শহর—যেখানেই সার্কাসের দল পৌঁছাত, সেখানেই উৎসবের আমেজ তৈরি হতো। রঙিন তাঁবু, ঝলমলে আলো, ঢাক-ঢোলের শব্দ আর শিল্পীদের রোমাঞ্চকর কসরত দর্শকদের মুগ্ধ করে রাখত। সেই সময় সার্কাস মানেই ছিল ঠাসা ভিড়। কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র আমূল বদলে গেছে। […]

কুলটিতে রচনা বন্দ্যোপাধ্যায়ের রোডশো, অভিজিৎ ঘটকের সমর্থনে জনজোয়ার

নির্ভীক বাংলা,কুলটি, শনিবার: পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ঘটক-এর সমর্থনে জোরদার প্রচার চালালেন সাংসদ ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। শনিবার হুডখোলা গাড়িতে প্রার্থীকে পাশে নিয়ে কুলটির বেজডি, আলডি, মিঠানি ও পাটমোহনা এলাকায় রোডশো করেন তিনি। “দিদি নং ১” খ্যাত এই সাংসদকে এক নজর দেখতে রাস্তার দু’ধারে ভিড় জমায় সাধারণ মানুষ। রোডশো চলাকালীন […]

পানুরিয়ায় অভিষেকের জনসভা, বিধান উপাধ্যায়কে বড় ব্যবধানে জেতানোর আহ্বান

নির্ভীক বাংলা, বারাবনি, শনিবার: পশ্চিম বর্ধমান জেলার বারাবনি বিধানসভার পানুরিয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধান উপাধ্যায়-এর সমর্থনে বিশাল জনসভা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। পাশাপাশি বিজেপি প্রার্থী ও দলের নেতৃত্বকে কটাক্ষ করে বিভিন্ন ইস্যুতে আক্রমণ শানান তিনি। তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে […]

কামদুনি আন্দোলনের মুখ এবার হাড়োয়ার ভোটযুদ্ধে, ন্যায়বিচারের ইস্যুতে ভরসা বিজেপির

নির্ভীক বাংলা,হাড়োয়া, উত্তর ২৪ পরগণা: হাড়োয়া বিধানসভা কেন্দ্রের নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করলেন বিজেপি প্রার্থী ভাস্কর মণ্ডল। কামদুনি আন্দোলনের অন্যতম মুখ হিসেবে পরিচিত এই প্রার্থী এবার রাজনৈতিক ময়দানে সেই আন্দোলনের অভিজ্ঞতাকেই হাতিয়ার করেছেন। ২০১৩ সালের কামদুনি গণধর্ষণ ও খুন-এর পর রাজ্যজুড়ে যে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে ওঠে, তার সামনের সারিতে ছিলেন ভাস্কর মণ্ডল। ২০১৩ […]

সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় নাম বাদ, বসিরহাটে বিক্ষোভে ফেটে পড়লেন ভোটাররা

নির্ভীক বাংলা,বসিরহাট, শনিবার: এসআইআর প্রক্রিয়ার পর প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় বিপুল সংখ্যক নাম বাদ পড়ায় উত্তেজনা ছড়াল বসিরহাট উত্তর বিধানসভার চাঁপাপুকুর পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, চাঁপাপুকুর পঞ্চায়েতের ১৫৭ নম্বর বুথে প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় প্রায় ৪০৩ জন ভোটারের নাম বাদ গিয়েছে। অভিযোগ, সংশ্লিষ্ট পার্টের দায়িত্বে থাকা বিএলও ও অতিরিক্ত বিএলও-র নামের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের নামও […]

দুর্গাপুরে পোস্টার ছেঁড়া ও দেওয়ালে কাদা লাগানোকে ঘিরে চাপা উত্তেজনা

নির্ভীক বাংলা,দুর্গাপুর, শনিবার: নির্বাচনের মুখে দুর্গাপুরের কাঁকসার মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের আকন্দারা এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়াল পোস্টার ও দেওয়াল লিখন ঘিরে। তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ মজুমদার-এর পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া এবং দেওয়াল লিখনে কাদা লাগানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই রাতের অন্ধকারে এই ধরনের কাজ করা […]

বহরমপুরে নির্বাচনী প্রচারে সংঘর্ষ, কংগ্রেস-তৃণমূল কর্মীদের হাতাহাতি

নির্ভীক বাংলা,মুর্শিদাবাদ, শনিবার: নির্বাচনী প্রচারের উত্তাপে মুর্শিদাবাদের বহরমপুরে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল। সূত্রের খবর, কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী তাঁর সমর্থকদের নিয়ে এলাকায় প্রচার চালাচ্ছিলেন। সেই সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাউন্সিলর ভীষ্ম দেব-এর নেতৃত্বে আরেকটি প্রচার শিবির একই এলাকায় পৌঁছায়। দুই পক্ষের মুখোমুখি হওয়ার পর শুরু হয় […]