ভিডিও

দামোদর নদী থেকে বালি উত্তোলন নিয়ে তীব্র বিতর্ক, অভিযোগে অগ্নিমিত্রা পাল

নির্ভীক বাংলা, শ্যাম দাস আসানসোল: বাঁকুড়া জেলার মেজিয়া ঘাট এলাকায় দামোদর নদী থেকে বালি উত্তোলন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল গুরুতর অভিযোগ তুলে দাবি করেছেন, বৈধ লিজ থাকলেও নদীর মাঝখানে অস্থায়ী বাঁধ নির্মাণ করে প্রবাহ ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়ার কোনও অধিকার ঠিকাদার সংস্থার নেই। অভিযোগ অনুযায়ী, কে কে মিনারেলস নামে একটি কোম্পানিকে […]

পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ, মেমারি ও ভাতারে মানবিক উদ্যোগ

নির্ভীক বাংলা, বর্ধমান: পবিত্র মাহে রমজান উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে মানবিক উদ্যোগের নজির গড়ে উঠল। প্রত্যেক বছরের ন্যায় এ বছরও নিত্যানন্দ ব্যানার্জি-এর ব্যবস্থাপনায় মেমারি-১ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লকের অন্তর্গত সমস্ত মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়ার কর্মসূচি শুরু হয়েছে। রমজান মাস জুড়ে রোজাদারদের পাশে […]

বিজেপি নেত্রীর বাড়িতে বোমাবাজির অভিযোগ, দুর্গাপুরে চাঞ্চল্য

নির্ভীক বাংলা, শ্যাম দাস, দূর্গাপুর: নির্বাচনের আগেই চাঞ্চল্যকর ঘটনা দুর্গাপুরের ইস্পাত নগরীতে। দুর্গাপুরের রানা প্রতাপ রোড এলাকায় বিজেপি নেত্রী শাশ্বতী গিরির বাড়ির সামনে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। শাশ্বতী গিরি ভারতীয় জনতা পার্টি-র দুর্গাপুর পূর্ব এক নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। শুক্রবার রাত প্রায় ৯টা নাগাদ তাঁর বাড়ির সামনে অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা ব্যক্তিরা বোমা […]

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ১৮৬.৩১ কোটি টাকার জল প্রকল্পের শুভ উদ্বোধন

নির্ভীক বাংলা,বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার পৌর এলাকায় দীর্ঘদিনের পানীয় জলের সংকট মেটাতে চালু হল পাইপবাহিত পরিশ্রুত পানীয় জল প্রকল্প। পৌরসভা সূত্রে জানা গিয়েছে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর উদ্যোগে ১৮৬.৩১ কোটি টাকার ব্যয়ে ডোঙারিয়া এলাকা থেকে হুগলি নদী-র জল শোধন করে পৌর এলাকার ১৬টি ওয়ার্ডে পৌঁছে দেওয়ার কাজ চলছে। আজ ডায়মন্ড হারবার পৌরসভা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে […]

ভেষজ আবীরের চাহিদা পূরণে মহিলা বিকাশের উদ্যোগ

নির্ভীক বাংলা,বাবু হক, হাওড়া হাওড়া গ্রামীণ জেলার বাগনান-১ ব্লকের বাঙ্গালপুর এলাকায় ভেষজ আবীর তৈরিতে উল্লেখযোগ্য উদ্যোগ নিয়েছে ‘মহিলা বিকাশ’-এর সদস্যারা। জীবনযাপন ও জীবিকার তাগিদে প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে তাঁরা উন্নত মানের ভেষজ আবীর তৈরি করছেন বলে জানিয়েছেন সমাজকর্মী বিপ্লব ঘোষ। এলাকায় গিয়ে দেখা যায়, ফুলের পাপড়ি গুঁড়ো করে তার সঙ্গে ফুড কালার, সুগন্ধি ও […]

এক লক্ষ আটত্রিশ হাজার ভোটারের নাম বিচারাধীন

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল শুক্রবার দুপুরে জেলা শাসক দপ্তরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের প্রাক্কালে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আকাশ মুখার্জি জানান, আগামী ২৮ তারিখ ভোটার তালিকা প্রকাশের আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তিন ধরনের তালিকা প্রকাশিত হবে। প্রথমত, যেসব ভোটারের নাম যাচাই-বাছাইয়ে […]

হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য

মুর্শিদাবাদ: চিকিৎসার গাফিলতির অভিযোগে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের নবগ্রামে। মৃতার পরিবারের দাবি, চিকিৎসক না থাকা এবং নার্সদের দুর্ব্যবহারের জেরেই মৃত্যু হয়েছে ২৬ বছরের এক মহিলার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবগ্রামের গুড়া পাসলা অঞ্চলের নতুনগ্রামের বাসিন্দা সেরিনা বিবি নামে ওই মহিলা গতকাল বমি ও মাথাব্যথার সমস্যা নিয়ে নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র-এ […]

জিতেনের দরজা বন্ধ, নরেনের পুষ্পবৃষ্টি—চন্দ্রডাঙ্গায় ভিন্ন ছবি

নির্ভীক বাংলা শ্যাম দাস: পাণ্ডবেশ্বর বিধানসভার চন্দ্রডাঙ্গা গ্রামে দুই রাজনৈতিক শিবিরের জনসংযোগ কর্মসূচিকে ঘিরে সামনে এল ভিন্ন চিত্র। স্থানীয়দের কথায়, “কোন হে গাব্বার, কোন হে বিরু”—এই মন্তব্যেই দিনের রাজনৈতিক আবহ স্পষ্ট হয়ে ওঠে। অভিযোগ, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি জনসংযোগে এলাকায় গেলে বহু বাড়ির দরজা বন্ধ করে দেন বাসিন্দারা। অন্যদিকে, তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এলাকায় পৌঁছতেই […]

গিরমিন্টে দিবারাত্রি মহিলা ফুটবল প্রতিযোগিতা

আসানসোল: গ্রামীণ ক্রীড়া ও সংস্কৃতিকে উৎসাহ দিতে উদ্যোগী হল আসানসোল স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে গিরমিন্ট কোলিয়ারির মাঠে আগামী ২৮ তারিখ থেকে শুরু হচ্ছে দিবারাত্রি মহিলা ফুটবল প্রতিযোগিতা। সংগঠনের সম্পাদক অরিজিৎ মুখার্জি জানান, বর্তমান যুগে মহিলারা বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন। সেই ভাবনা থেকেই গ্রামাঞ্চলের মেয়েদের নিয়ে এই বড় আয়োজন। মোট ১৮টি দল […]

২০ কেজি গাঁজা সমেত তিন মহিলা গ্রেফতার

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল আসানসোলে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। আসানসোল উত্তর থানা-র জাহাঙ্গীরী মহল্লা ফাঁড়ি ও নারকোটিক্স বিভাগের যৌথ উদ্যোগে চালানো অভিযানে ২০ কেজি গাঁজা-সহ তিনজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। আসানসোল রেলওয়ে স্টেশন-এর ৭ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন একটি ময়দান এলাকা থেকে সন্দেহভাজন […]