বিনা নোটিশে ইসিএলের নাম করে জমি দখলের অভিযোগ, চিনাকুড়ীতে উত্তেজনা

নির্ভীক বাংলা,নিজস্ব প্রতিনিধি, চিনাকুড়ী: বিনা নোটিশে ইসিএলের নাম করে জমি কাটার অভিযোগ ঘিরে বৃহস্পতিবার উত্তেজনা ছড়াল চিনাকুড়ীর ৩ নম্বর পিট কোলিয়ারী সংলগ্ন এলাকায়। অভিযোগ, গ্রামবাসীদের জমিতে হঠাৎ ডোজার এনে মাটি কাটার কাজ শুরু করা হলে জমির মালিকদের বাধায় কাজ বন্ধ হয়ে যায়। স্থানীয়দের দাবি, একটি বেসরকারি সংস্থার মালিক সন্দীপ ঠাকুর ও অবোধ ঠাকুর নামের এক […]
আসানসোল পুরনিগমের বোর্ড বৈঠকে বড় সিদ্ধান্ত, সম্পত্তি করের উপর ২০ শতাংশ ছাড়

নির্ভীক বাংলা,আসানসোল: আসানসোল পুরনিগমের জানুয়ারি মাসের বোর্ড বৈঠক মঙ্গলবার সফলভাবে অনুষ্ঠিত হল। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র, ডেপুটি মেয়র, মেয়র-ইন-কাউন্সিলের সদস্য, বিভিন্ন বরো চেয়ারম্যান এবং পুরনিগমের সমস্ত কাউন্সিলর। শহরের সার্বিক উন্নয়ন ও নাগরিক সুবিধা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সম্পত্তি করের উপর ২০ শতাংশ ছাড় বোর্ড বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, […]
সামান্য বিবাদকে কেন্দ্র করে বার্নপুরে তাণ্ডব, ক্লাব ও বাড়িতে হামলার অভিযোগ

নির্ভীক বাংলা,বার্নপুর, পশ্চিম বর্ধমান: সামান্য একটি বিবাদকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে বার্নপুরের শ্যাম বাঁধ এলাকায় চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, লাঠি, শাবল ও কোদাল নিয়ে একদল মানুষ স্থানীয় একটি ক্লাব ও তার পাশের একটি বাড়ির উপর হামলা চালায়। ওই বাড়ির বাসিন্দাদের মারধর করা হয় বলেও অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে একটি টোটোয় করে এক মহিলা […]
ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটিকে মজবুত করতে বৈঠক, অংশ নিলেন দেড়শোরও বেশি মহিলা

নির্ভীক বাংলা,নাগরাকাটা, জলপাইগুড়ি: পিছিয়ে পড়া ইসলামিক মহিলাদের সামাজিক, শিক্ষাগত ও মানবিক সহায়তা প্রদানের লক্ষ্য নিয়ে ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটির সংগঠনকে আরও শক্তিশালী করতে একটি বৈঠক ও অনুষ্ঠান অনুষ্ঠিত হল। জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের আংড়াভাষা গ্রাম পঞ্চায়েতের জলঢাকা আলতাডাঙ্গা গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় দেড়শোরও বেশি […]
সরস্বতী পুজোকে কেন্দ্র করে উত্তেজনা হিঙ্গলগঞ্জে, বাইক ভাঙচুর ও একাধিক বাড়িতে হামলার অভিযোগ

নির্ভীক বাংলা,হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগনা: সরস্বতী পুজোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি গ্রাম পঞ্চায়েত এলাকা। অভিযোগ, রিভার গার্ড বাজার সংলগ্ন এলাকায় দুটি বাইক ভাঙচুরের পাশাপাশি একাধিক বাড়িতে হামলার চেষ্টা চালানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দুলদুলি খাজানজি পাড়ায় সরস্বতী পুজো উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। […]
সিএএ-র মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেলেন বাগদার হেলেঞ্চার বাসিন্দা

নির্ভীক বাংলা,বাগদা, উত্তর ২৪ পরগনা: সিএএ-র (নাগরিকত্ব সংশোধনী আইন) মাধ্যমে আবেদন করে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র পেলেন বাগদা বিধানসভা কেন্দ্রের হেলেঞ্চার এলাকার বাসিন্দা ৬৯ বছরের ডাঃ সুমন কুমার মজুমদার। এতদিন তিনি বাংলাদেশ থেকে আগত শরণার্থী হিসেবে পরিচিত ছিলেন। নাগরিকত্ব পাওয়ার পর স্বাভাবিকভাবেই খুশি ডাঃ মজুমদার। তাঁর এই সাফল্যে বাগদা থানা এলাকার বিভিন্ন মহলে সাড়া পড়ে। তিনি […]
अजित पवार की मौत पर ममता की टिप्पणी को लेकर शमिक भट्टाचार्य का हमला, सिंगूर के विकास मॉडल पर उठाए सवाल

आसनसोल:भाजपा के राज्यसभा सांसद एवं पश्चिम बंगाल भाजपा अध्यक्ष शमिक भट्टाचार्य ने महाराष्ट्र के उपमुख्यमंत्री अजित पवार की विमान दुर्घटना में हुई दुखद मृत्यु पर मुख्यमंत्री ममता बनर्जी की प्रतिक्रिया को लेकर कड़ी आलोचना की है। उन्होंने मुख्यमंत्री की टिप्पणी को “दुर्भाग्यपूर्ण” और “मुख्यमंत्री के पद की गरिमा के अनुरूप नहीं” बताया। शमिक भट्टाचार्य ने […]
বাংলার বাড়ি প্রকল্পে ৩২ লক্ষ মানুষকে অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল বাংলার বাড়ি প্রকল্পে রাজ্যজুড়ে ৩২ লক্ষ মানুষকে অনুদান দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে সিঙ্গুর থেকে তিনি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করেন, যার মধ্যে উল্লেখযোগ্য বাংলার বাড়ি প্রকল্প ও ঘাটাল মাস্টার প্ল্যান। পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক দপ্তরে এই প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলা শাসক এস. […]
বিভিন্ন দাবিতে আশা কর্মীদের বিক্ষোভ মিছিল

নির্ভীক বাংলা: বিভিন্ন দাবিকে সামনে রেখে গত ২৩ ডিসেম্বর থেকে সারা রাজ্যজুড়ে কর্মবিরতি পালন করছেন আশা কর্মীরা। বুধবার সকালে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে তাঁরা একত্রিত হয়ে একটি প্রতিবাদ মিছিল বের করেন। আশা কর্মীদের সম্পাদিকা মঞ্জু চক্রবর্তী জানান, তাঁদের মূল দাবির মধ্যে রয়েছে মাসিক বেতন ১৫ হাজার টাকা করা, অবসরের পর এককালীন আর্থিক সহায়তা প্রদান এবং […]
ওন্দায় বিজেপি কর্মীকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে নতুন মোড়, পাল্টা থানার দ্বারস্থ তৃণমূল

নির্ভীক বাংলা,বাঁকুড়া: বাঁকুড়ার ওন্দায় বিজেপি কর্মী তাপস বারিককে পরিবারসহ জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ ঘিরে এবার পাল্টা পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। গোটা ঘটনাকে একটি নিছক দুর্ঘটনা বলে দাবি করে ওন্দা থানায় নিরপেক্ষ তদন্তের আবেদন জমা দিল তৃণমূল নেতৃত্ব। গতকাল সন্ধ্যায় বাঁকুড়ার ওন্দায় পাল্টা সভা করার পর তৃণমূল নেতৃত্ব সরাসরি ওন্দা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের […]