ভিডিও

মানুষের মতামত নিয়েই ২০২৬-এর নীল নকশা, বীজপুরে হুঙ্কার বিজেপি নেতা বিমলেশ তিওয়ারির

নির্ভীক বাংলা,নিজস্ব প্রতিনিধি, বীজপুর আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন শক্তিশালী করতে তৎপর বিজেপি। দলের আগামী দিনের রণকৌশল ও নির্বাচনী রূপরেখা তৈরিতে এবার সরাসরি সাধারণ মানুষের মতামতকে প্রাধান্য দেওয়ার বার্তা দিল গেরুয়া শিবির। বুধবার বীজপুরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক বিমলেশ তিওয়ারি জানান, ২০২৬ সালের নির্বাচনের ‘রোডম্যাপ’ তৈরি হবে […]

বেসরকারি অ্যাপের বিরুদ্ধে ক্ষোভ, ‘যাত্রী সাথী’-তেই ভরসা বাইক ট্যাক্সি চালকদের

শ্যাম দাস নির্ভীক বাংলা, দূর্গাপুর: ভাড়া কাঠামো নিয়ে অসন্তোষ, অতিরিক্ত কমিশন কাটা এবং বীমা-সহ ন্যূনতম সুবিধার অভাবের অভিযোগ তুলে মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে ধর্মঘটে সামিল হয়েছেন বাইক ট্যাক্সি চালকরা। দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় বুধবার দুপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন চালকরা। তাঁদের দাবি, জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণের খরচ ক্রমশ বাড়লেও আয় তুলনামূলকভাবে কমে যাচ্ছে। বেসরকারি অ্যাপ […]

কাঁথি-৩ ব্লকে শিল্লিবাড়ি–নীলপুর ভায়া ধামাই রাস্তার মেরামতির কাজের শুভ উদ্বোধন

নির্ভীক বাংলা: উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁথি-৩ ব্লকে শিল্লিবাড়ি থেকে নীলপুর ভায়া ধামাই পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের মেরামতির কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। উদ্বোধন করেন কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা মিতারানী সাউ, কর্মাধ্যক্ষ অশোক প্রধান, প্রধান প্রভাতী বারুই দাস, সভাপতি রাজকুমার দাস, সদস্য আশিষ মান্না-সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। […]

মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের সূচনা, ‘বাবরি যাত্রা’র ডাক জেইউপি সুপ্রিমো হুমায়ুন কবিরের

নির্ভীক বাংলা,মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ: বুধবার মুর্শিদাবাদের রেজিনগরের বেলডাঙ্গায় জেইউপি সুপ্রিমো হুমায়ুন কবিরের উদ্যোগে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের দাবি, প্রায় ১,২০০ জন মৌলভী, মাওলানা ও মুফতি সেখানে উপস্থিত ছিলেন। কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং এরপর আনুষ্ঠানিকভাবে বাবরি মসজিদ নির্মাণকাজ শুরুর ঘোষণা করা হয়। মঞ্চ থেকে হুমায়ুন কবির জানান, ১২ ফেব্রুয়ারি ‘বাবরি […]

শ্রীপুর ফাড়ির কাছে জাতীয় সড়কের ধারে অস্থায়ী হোটেলে আগুন, আতঙ্ক

শ্যাম দাস, নির্ভীক বাংলা, আসানসোল: আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত শ্রীপুর ফাড়ি এলাকায় জাতীয় সড়ক ১৯-এর পাশের একটি অস্থায়ী হোটেলে হঠাৎ আগুন লাগায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, হোটেলটি বেশ কয়েকদিন ধরেই বন্ধ ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করলে আশেপাশের এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। আগুন ধীরে ধীরে সংলগ্ন জঙ্গল এলাকায় ছড়িয়ে পড়ছে বলে […]

পরীক্ষা শেষ হতেই পরীক্ষার্থীদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস ও স্বস্তির আবহ

ফেব্রুয়ারি মাসের ২ তারিখ থেকে শুরু হওয়া চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা একাংশ পরীক্ষার্থীর জন্য আজ শেষ হলো। দুর্গাপুরের নেপালীপাড়া হিন্দি হাই স্কুলে পরীক্ষাকেন্দ্র পড়েছিল শহরের মোট পাঁচটি স্কুলের ছাত্রছাত্রীদের। পরীক্ষা শেষ হতেই পরীক্ষার্থীদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস ও স্বস্তির আবহ। দীর্ঘদিনের প্রস্তুতি, মানসিক চাপ ও পরিশ্রমের পর অবশেষে পরীক্ষা শেষ হওয়ায় যেন মুক্তির স্বাদ পায় […]

বাইশতম বর্ষ ঊরুষ মিলন উৎসবের জোরদার প্রস্তুতি, ১৩–১৫ ফেব্রুয়ারি তুলসীবেড়িয়া দরগা শরীফে তিনদিনের বর্ণাঢ্য কর্মসূচি

নির্ভীক বাংলা,বাবু হক, হাওড়া: হাওড়া গ্রামীণ জেলার রাজাপুর থানার অন্তর্গত তুলসীবেড়িয়া দরগা শরীফ কমিটির উদ্যোগে হজরত পীর জনাব আব্দুল হামীদ আলি খাঁন (রঃ আঃ)-এর স্মরণে বাইশতম বর্ষ ঊরুষ মিলন উৎসব উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে। কমিটির সভাপতি এম ডি মোক্তার আমাদের প্রতিনিধিকে জানান, ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি, শুক্রবার সকাল থেকে রবিবার ভোর পর্যন্ত পর্যায়ক্রমে নানা ধর্মীয়, […]

অংশগ্রহণমূলক শাসনের পথে বিজেপি

নির্ভীক বাংলা,আসানসোল, পশ্চিমবঙ্গ: আসানসোলের বিজেপির জেলা কার্যালয়ে মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য এবং রাজ্য নেতা তাপস রায়। সাংবাদিক সম্মেলনে তাপস রায় জানান, সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়েই ভারতীয় জনতা পার্টি শাসন ব্যবস্থায় এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছে। তাঁর কথায়, এই উদ্যোগের […]

ত্রাসের স্পর্শ থেকে মুক্তি চাইছে পশ্চিমবঙ্গের মানুষ”—মন্তব্য তাপস রায়ের

নির্ভীক বাংলা, আসানসোল: পশ্চিমবঙ্গের মানুষ বর্তমানে ত্রাসের পরিবেশ থেকে মুক্তি চাইছেন—এমনই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা তাপস রায়। মঙ্গলবার দুপুরে আসানসোলের বিজেপির দলীয় কার্যালয়ে এসে তিনি বলেন, রাজ্যের মানুষ পুলিশি রাজ, দুর্নীতির রাজ এবং দুর্বৃত্তের রাজ থেকে মুক্তি পেতে চাইছেন। তাপস রায় বলেন, “কাটমানি” শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় […]

ইসকোতে স্থানীয় বেকারদের চাকরির দাবিতে বার্নপুরে মহামিছিল

শ্যাম দাস নির্ভীক বাংলা পশ্চিম বর্ধমান, আসানসোল: ইসকো (SAIL–ISP)-তে স্থানীয় বেকার যুবক-যুবতীদের চাকরির দাবিতে মঙ্গলবার বার্নপুরে এক মহামিছিলের আয়োজন করা হয়। আসানসোল পুরনিগমের টিএমসি কাউন্সিলর অশোক রুদ্রর নেতৃত্বে ভারতী ভবন থেকে টানেল গেট পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ইসকোতে চাকরিপ্রার্থী বহু বেকার যুবক-যুবতী অংশ নেন। মিছিল শেষে টানেল গেটের সামনে একটি সভা অনুষ্ঠিত হয়। […]