ভিডিও

শ্রীপুর ফাড়ির কাছে জাতীয় সড়কের ধারে অস্থায়ী হোটেলে আগুন, আতঙ্ক

শ্যাম দাস, নির্ভীক বাংলা, আসানসোল:
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত শ্রীপুর ফাড়ি এলাকায় জাতীয় সড়ক ১৯-এর পাশের একটি অস্থায়ী হোটেলে হঠাৎ আগুন লাগায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, হোটেলটি বেশ কয়েকদিন ধরেই বন্ধ ছিল।
আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করলে আশেপাশের এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। আগুন ধীরে ধীরে সংলগ্ন জঙ্গল এলাকায় ছড়িয়ে পড়ছে বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দমকল বাহিনীকে খবর দেওয়া হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে, আগুনের জেরে আশপাশের কিছু বৈদ্যুতিক তার ও খুঁটি ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।
ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর