ভিডিও

বর্ষার আগে আসানসোল দক্ষিণে হাই ড্রেন সংস্কার শুরু, উপস্থিত বিধায়ক অগ্নিমিত্রা পাল

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল: বর্ষা শুরুর আগেই জলনিকাশি ব্যবস্থার উন্নয়নে উদ্যোগী হল আসানসোল পৌরনিগম। শনিবার আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকায় হাই ড্রেন সংস্কারের কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পন্নবালাম এবং আসানসোল পৌরনিগমের আধিকারিকরা। এছাড়াও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে […]

আসানসোলে পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত ১; জিটি রোড অবরোধ, বিধায়কের আশ্বাসে স্বাভাবিক পরিস্থিতি

নির্ভীক বাংলা,আসানসোল: আসানসোলের জিটি রোডে কুমারপুর ব্রিজ সংলগ্ন এলাকায় শনিবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে এবং অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপ ভ্যানের সঙ্গে দুই বাইক আরোহীর সংঘর্ষ হয়। দুর্ঘটনায় কুনাল সিং নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হন তাঁর সঙ্গী আদিত্য সাউ। দুজনেই হিরাপুর […]

তারাতলায় কারখানা ধসে নিহত রাণীগঞ্জের শ্রমিক নবীন সিং, উলকি দেখে দেহ শনাক্ত পরিবারের

; নির্ভীক বাংলা,রাণীগঞ্জ/কলকাতা: তারাতলায় নির্মীয়মাণ কারখানা ধসের ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন রাণীগঞ্জের লায়েক বাঁধ ৩ নম্বর ধাওড়ার বাসিন্দা নির্মাণ শ্রমিক নবীন সিং। দীর্ঘ উৎকণ্ঠার পর বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালের মর্গে হাতের উলকি দেখে তাঁর দেহ শনাক্ত করেন পরিবারের সদস্যরা। ভাগ্নি সিমরন জানান, দুর্ঘটনার পর থেকে একের পর এক অ্যাম্বুলেন্সের খোঁজ করেছেন তাঁরা। কিন্তু মুখমণ্ডল বিকৃত হয়ে […]

শ্রমিক গ্রেফতার ঘিরে উত্তাল রানীগঞ্জের জয় বালাজি কোম্পানি, কাজ বন্ধ রেখে বিক্ষোভ

নির্ভীক বাংলা,রানীগঞ্জ: পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের মঙ্গলপুর শিল্পতালুকে অবস্থিত জয় বালাজি কোম্পানিতে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। সমকাজে সমবেতন, ইএসআই, পিএফ, কর্মক্ষেত্রে নিরাপত্তা-সহ একাধিক দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের ন্যায্য দাবিগুলি উপেক্ষিত হয়ে আসছে। সেই দাবিগুলি পূরণের দাবিতেই তাঁরা আন্দোলনে সামিল হন। আন্দোলনের জেরে কোম্পানি কর্তৃপক্ষ শ্রমিক […]

অমৃত ২.০ প্রকল্পে কুলটি বিধানসভায় ₹৭.২৩ কোটি টাকার পানীয় জল প্রকল্পের সূচনা

নির্ভীক বাংলা,কুলটি, ২৬ জুন: অমৃত ২.০ প্রকল্পের আওতায় কুলটি বিধানসভা এলাকায় প্রায় ৭.২৩ কোটি টাকা ব্যয়ে একাধিক পানীয় জল সরবরাহ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের লোক নির্মাণ (PWD) ও জনস্বাস্থ্য কারিগরি (PHE) দপ্তরের মন্ত্রী ড. অজয় কুমার পোদ্দার এই উন্নয়নমূলক প্রকল্পগুলির উদ্বোধন করেন। প্রকল্পের আওতায় কুলটি কলেজ, কুলটি গার্লস স্কুল, রক্তা, কেন্দুয়াবাজার, […]

ভোট-পরবর্তী হিংসা মামলায় বারাবনির তৃণমূল ব্লক সভাপতি-সহ তিন গ্রেফতার, বিজেপির উল্লাস

: নির্ভীক বাংলা,বারাবনি/আসানসোল, ২৬ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী হিংসা সংক্রান্ত মামলায় বড় পদক্ষেপ নিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। এই মামলায় বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের বারাবনি ব্লক সভাপতি অসিত সিং, তাঁর ভাই পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান বিশ্বজিৎ সিং এবং তৃণমূল নেতা আকবর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে […]

মাদকের বিরুদ্ধে পথে পুলিশ-ছাত্ররা, উখরায় সচেতনতার বার্তা

নির্ভীক বাংলা,উখরা: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল উখরা আউটপোস্ট পুলিশ। এই উপলক্ষে উখরার কুঞ্জ বিহারী ইনস্টিটিউশনের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী সচেতনতা র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন উখরা আউটপোস্টের ইনচার্জ প্রীতম পাল এবং আউটপোস্টের অন্যান্য পুলিশ আধিকারিকরা। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‌্যালিটি উখরার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। ছাত্র-ছাত্রীদের […]

দুর্গাপুরে সিএমইআরআই পরিদর্শনে অগ্নিমিত্রা পাল, বর্জ্য ব্যবস্থাপনায় কেন্দ্রের প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ

নির্ভীক বাংলা,দুর্গাপুর: রাজ্যের বিভিন্ন পুরসভায় আধুনিক কঠিন বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে সিএমইআরআই-এর প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার দুর্গাপুরে CSIR-Central Mechanical Engineering Research Institute (সিএমইআরআই) পরিদর্শনে এসে তিনি এই পরিকল্পনার কথা জানান। মন্ত্রী বলেন, সিএমইআরআই-এর উদ্ভাবিত প্রযুক্তির মাধ্যমে প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি, জৈব বর্জ্য থেকে সার, […]

ফার্স্টকেয়ার চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান শিবির,

নির্ভীক বাংলা, সাবির আসানসোল: ফার্স্টকেয়ার চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে এক রক্তদান শিবির ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাজসেবামূলক এই কর্মসূচিতে ৫০ জনেরও বেশি ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে শিশু শিক্ষাকেন্দ্রের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদেরও সম্মানিত করা হয়। সম্মানপ্রাপকদের মধ্যে ছিলেন চিকিৎসক, শিক্ষক, […]

মায়ং: রহস্যময় তন্ত্রভূমি নাকি লোককথার জগৎ

অসমের ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত মরিগাঁও জেলার ছোট্ট গ্রাম মায়ং শতাব্দীর পর শতাব্দী ধরে রহস্য, তন্ত্রসাধনা এবং লোককথার জন্য পরিচিত। গুয়াহাটি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থান দেশ-বিদেশের গবেষক, ইতিহাসবিদ, পর্যটক এবং আধ্যাত্মিক অন্বেষকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র। অনেকেই মায়ংকে ‘ভারতের ব্ল্যাক ম্যাজিক ক্যাপিটাল’ বলে অভিহিত করেন, যদিও এর পরিচয়ের সঙ্গে যেমন ঐতিহাসিক […]