ভিডিও

আসানসোলে পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত ১; জিটি রোড অবরোধ, বিধায়কের আশ্বাসে স্বাভাবিক পরিস্থিতি

নির্ভীক বাংলা,আসানসোল: আসানসোলের জিটি রোডে কুমারপুর ব্রিজ সংলগ্ন এলাকায় শনিবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে এবং অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপ ভ্যানের সঙ্গে দুই বাইক আরোহীর সংঘর্ষ হয়। দুর্ঘটনায় কুনাল সিং নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হন তাঁর সঙ্গী আদিত্য সাউ। দুজনেই হিরাপুর থানার বানপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা আসানসোল-কুলটি জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। এর ফলে দীর্ঘ সময় ধরে যান চলাচল ব্যাহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। পরে আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তাঁর আশ্বাসের পর অবরোধ তুলে নেওয়া হয় এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর