সমস্ত জল্পনার অবসান, ২০ বছর পর পশ্চিমবঙ্গে ২৯৪ আসনেই লড়ছে কংগ্রেস

নির্ভীক বাংলা: সমস্ত জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে এবং আষাঢ়ে গল্পে কার্যত ঝামা ঘষে দিয়ে প্রায় ২০ বছর পর পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে এককভাবে ২৯৪টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিল ভারতীয় জাতীয় কংগ্রেস। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে দীর্ঘদিনের সাংগঠনিক পরিশ্রম ও স্বচ্ছ রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ফলেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত সম্ভব হয়েছে বলে দাবি দলের। রাজ্যের […]
১২ ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে ইসিএল-এর সাতগ্রাম ইনক্লাইনে জ্যাক-এর পথসভা

নির্ভীক বাংলা: কেন্দ্রীয় শ্রম সংগঠনের ডাকে আগামী ১২ ফেব্রুয়ারি প্রস্তাবিত দেশব্যাপী ধর্মঘটকে সফল করার লক্ষ্যে শুক্রবার ইসিএল-এর সাতগ্রাম–শ্রীপুর এরিয়ার অন্তর্গত সাতগ্রাম ইনক্লাইনে জয়েন্ট অ্যাকশন কমিটির উদ্যোগে ধর্মঘটের সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়। এই পথসভায় কেন্দ্রীয় শ্রম সংগঠনের সঙ্গে যুক্ত বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রবীণ নেতারা উপস্থিত ছিলেন। সভায় বক্তৃতা দিতে গিয়ে শ্রমিক নেতারা আগামী ১২ ফেব্রুয়ারির […]
মোটা অঙ্কের টাকা সহ বর্ধমানে দুই যুবক গ্রেফতার, সৌমিত্র খাঁকে ঘিরে রাজনৈতিক তরজা

নির্ভীক বাংলা: মোটা অঙ্কের নগদ টাকা সহ বর্ধমানে দুই যুবক গ্রেফতারের ঘটনাকে হাতিয়ার করে এবার রাজনৈতিক ময়দানে নামল তৃণমূল কংগ্রেস। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। অন্যদিকে গোটা ঘটনাকে সাজানো চক্রান্ত বলে পাল্টা দাবি করেছে বিজেপি। ঘটনাটি বর্ধমানের রেনেসাঁ আবাসনের কাছের। গতকাল সেখানে একটি গাড়ি আটক করে পুলিশ। তল্লাশি […]
মাধ্যমিক চলাকালীন বাঁকুড়ার জঙ্গলমহলের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি

নির্ভীক: রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষা চলার মধ্যেই বাঁকুড়া জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায়। শুক্রবার সকালে তিনি জেলার জঙ্গলমহলের রানীবাঁধ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের বাঁকুড়া জেলার আহ্বায়ক গৌতম দাস, পর্ষদ সদস্য অগ্নিময় চট্টোপাধ্যায়, তাপস বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য আধিকারিকরা। পরিদর্শনের সময় ডঃ […]
অঙ্গনওয়াড়ির পুষ্টিকর খাবারে পোকা, উত্তেজনা অন্ডালের উখড়ায়

নির্ভীক বাংলা: অন্ডালের উখড়ার শফিক নগরের ২৪২ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পুষ্টিকর খাবারে পোকা পাওয়াকে ঘিরে চাঞ্চল্য ও উত্তেজনা ছড়াল। শুক্রবার সকালে গর্ভবতী মহিলা ও শিশুরা নিয়মমাফিক অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খাবার নিতে এসে এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান। অভিযোগ, খাবার পরিবেশন করার সময় ভাতের মধ্যে ছোট ছোট পোকা দেখা যায়। বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোরগোল […]
করিডর নয়, রাষ্ট্রায়ত্ত কারখানা খুলতে হবে—দুর্গাপুরে বিজেপিকে কড়া আক্রমণ তৃণমূল জেলা সভাপতির

নির্ভীক বাংলা,দুর্গাপুর: দুর্গাপুরে এক সাংবাদিক বৈঠকে রাজ্য বাজেটের ভূয়সী প্রশংসা করে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, শিল্প করিডরের ঘোষণা দিয়ে সাধারণ মানুষের পেট ভরবে না। দুর্গাপুরের বন্ধ হয়ে থাকা রাষ্ট্রায়ত্ত সার কারখানা, এমএএমসি ও বিওজিএল পুনরায় চালু করাই এখন সবচেয়ে জরুরি। নরেন্দ্রনাথ চক্রবর্তীর অভিযোগ, বিজেপি সাংসদ […]
আট দিন ধরে সাফাই কর্মীদের ধর্মঘটে বিপর্যস্ত আসানসোল, জঞ্জাল সাফাইয়ে নামল কংগ্রেস

নির্ভীক বাংলা,আসানসোল: আসানসোল পৌর কর্পোরেশনের ১০৬টি ওয়ার্ডের সাফাই কর্মীদের কর্মবিরতি আজ অষ্টম দিনে পড়ল। বেতন বৃদ্ধি, পিএফ সহ একাধিক দাবিতে টানা ধর্মঘটের জেরে কার্যত জঞ্জালের শহরে পরিণত হয়েছে আসানসোল। রাস্তা থেকে শুরু করে প্রধান সড়ক, সর্বত্র জমেছে আবর্জনার স্তূপ। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী, বাড়ছে সংক্রমণের আশঙ্কাও। এই পরিস্থিতিতে শহরকে দূষণমুক্ত রাখতে এদিন জঞ্জাল […]
বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের উদ্যোগে পুনরায় চালু পালাশ বাগান পোস্ট অফিস, স্বস্তিতে ৬ হাজার মানুষ

নির্ভীক বাংলা,আসানসোল, পশ্চিমবঙ্গ: আসানসোল নর্থ বিধানসভার দীপু পাড়া এলাকায় অবস্থিত পালাশ বাগান পোস্ট অফিস পুনরায় চালু হওয়ায় প্রায় ৬ হাজারেরও বেশি মানুষ বড় স্বস্তি পেলেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই পোস্ট অফিস ফের চালু হওয়ায় এলাকাবাসীর বহুদিনের সমস্যা দূর হলো। স্থানীয়দের দাবি, বন্ধ হয়ে থাকা পালাশ বাগান পোস্ট অফিস পুনরায় চালু করার জন্য বিজেপি নেতা […]
भाजपा नेता कृष्णेंदु मुखर्जी की पहल पर दोबारा खुला पलाश बागान पोस्ट ऑफिस, 6 हजार लोगों को मिली बड़ी राहत

आसनसोल, पश्चिम बंगाल आसनसोल नॉर्थ विधानसभा के दीपू पारा इलाके में स्थित पलाश बागान पोस्ट ऑफिस के दोबारा खुलने से करीब 6,000 से अधिक लोगों को बड़ी राहत मिली है। स्थानीय लोगों के अनुसार, बंद पड़े इस पोस्ट ऑफिस को फिर से शुरू कराने के लिए भाजपा नेता कृष्णेंदु मुखर्जी ने पहल की थी और […]
লক্ষ্মীভাণ্ডারের টাকা বৃদ্ধি, কুলটির নিয়ামতপুরে মহিলাদের বাজি ফাটিয়ে আনন্দ উদযাপন

নির্ভীক বাংলা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে অর্থের পরিমাণ বৃদ্ধির ঘোষণা করেছেন। এই ঘোষণায় রাজ্যের লক্ষ লক্ষ মহিলা উপকৃত হবেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব মহিলারা আগে লক্ষ্মীভাণ্ডারে এক হাজার টাকা পাচ্ছিলেন, তাঁরা এবার থেকে ১,৫০০ টাকা করে পাবেন। একইভাবে, যাঁরা ১,২০০ টাকা করে পেতেন, তাঁদের জন্য সেই পরিমাণ বাড়িয়ে ১,৭০০ টাকা করা হয়েছে। […]