আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করল বিজেপি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে ধরেন।
তারই প্রেক্ষিতে বসিরহাটে বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয় থেকে এক প্রেস বিবৃতিতে জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সামনে আনেন। তিনি দাবি করেন, রাজ্যের একাধিক হেভিওয়েট মন্ত্রী ও নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গ্রেফতারির ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, চাকরি কেলেঙ্কারি, রেশন দুর্নীতি, কয়লা, গরু ও বালি পাচারসহ একাধিক ইস্যুতে বর্তমান সরকার বিতর্কের মুখে পড়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের মানুষ পরিবর্তন চাইছেন বলেও দাবি করেন তিনি।
সুকল্যাণ বৈদ্য-র বক্তব্য অনুযায়ী, দুর্নীতির অভিযোগে জর্জরিত এই সরকারের আর ক্ষমতায় থাকার প্রয়োজন নেই এবং আসন্ন নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলেও তিনি দাবি করেন।





