ভিডিও

২০ কেজি গাঁজা সমেত তিন মহিলা গ্রেফতার

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল
আসানসোলে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। আসানসোল উত্তর থানা-র জাহাঙ্গীরী মহল্লা ফাঁড়ি ও নারকোটিক্স বিভাগের যৌথ উদ্যোগে চালানো অভিযানে ২০ কেজি গাঁজা-সহ তিনজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। আসানসোল রেলওয়ে স্টেশন-এর ৭ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন একটি ময়দান এলাকা থেকে সন্দেহভাজন তিন মহিলাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে প্রায় ২০ কেজি গাঁজা উদ্ধার হয় বলে দাবি পুলিশের।
প্রাথমিক তদন্তে জানা যায়, ধৃতরা ট্রেনে করে জামশেদপুর থেকে আসানসোলে এসেছিল। উদ্ধার হওয়া মাদক বাজেয়াপ্ত করা হয়েছে এবং ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

TAGS

সম্পর্কিত খবর