ভিডিও

১৩ বছর পর ফের নিত্যপুজো শুরু বস্তিন বাজার দুর্গা মন্দিরে, পুজো দিলেন নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোলঃ
আসানসোল উত্তরের নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে আসানসোলের বস্তিন বাজার দুর্গা মন্দিরে পুজো দেন। দীর্ঘ প্রায় ১৩ বছর পর ফের এই মন্দিরে নিত্যপুজো চালু হওয়ায় এলাকায় খুশির আবহ তৈরি হয়েছে।
জানা গিয়েছে, রাজনৈতিক চক্রান্তের জেরে বহু বছর ধরে বস্তিন বাজার দুর্গা মন্দিরে নিত্যপুজো বন্ধ ছিল। বিজেপির জয়লাভের পর মন্দিরে পুনরায় নিয়মিত পুজো শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী রবিবার আনুষ্ঠানিকভাবে মন্দিরে নিত্যপুজো চালু করা হয়।
এদিন মন্দিরে উপস্থিত থেকে পুজো দেন বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির জেলা নেতৃত্বও। মন্দিরে পূজার্চনার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন তিনি।
বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি জানান, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার স্বার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা মন্দিরে আবার নিত্যপুজো শুরু হওয়ায় স্থানীয় মানুষের আবেগ জড়িয়ে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

TAGS

সম্পর্কিত খবর