ভিডিও

হোলির দিন অশান্ত কুলটি, বোমাবাজি ও গুলির অভিযোগে চাঞ্চল্য

নির্ভীক বাংলা শ্যাম দাস আসানসোল:
হোলির দিন ফের উত্তপ্ত হয়ে উঠল আসানসোল-এর কুলটি এলাকা। কুলটির ৬৮ নম্বর ওয়ার্ডের করিম ডাঙাল এলাকায় বোমাবাজি, গুলিচালনা ও পাথর ছোঁড়ার অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার একটি মসজিদের বাইরে কয়েকজন যুবকের হইচই ও ভাঙচুরকে কেন্দ্র করেই পরিস্থিতির সূত্রপাত। মসজিদের সামনে রাখা ডাস্টবিন ভাঙচুরের অভিযোগ উঠলে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানান। এরপরই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বোমা বিস্ফোরণ, গুলির শব্দ এবং পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে থমথমে হয়ে যায় গোটা এলাকা।
খবর পেয়ে কুলটি থানা ও বরাকর থানা-র বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছে।
উল্লেখ্য, রাজ্যে সম্প্রতি এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে এবং শীঘ্রই বিধানসভা নির্বাচনের ঘোষণা হতে পারে বলে জল্পনা চলছে। নির্বাচনের আগে বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে। এর মধ্যেই কুলটির এই ঘটনা নির্বাচন-পূর্ব নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর