নির্ভীক বাংলা,সালানপুর: নির্বাচনী প্রচারে নেমে সরাসরি মানুষের দরজায় পৌঁছে গেলেন বারাবনি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়। সোমবার সালানপুরের ক্ষুদিকা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি।
এদিন প্রচারের সময় এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন বিধান উপাধ্যায়। পরে সংবাদমাধ্যমকে তিনি জানান, এলাকায় রাস্তা-ঘাট ও পানীয় জলের মতো বেশ কিছু ক্ষেত্রে উন্নয়ন হয়েছে।
তবে তিনি স্বীকার করেন, এখনও বহু মানুষের বাড়ির সমস্যা রয়ে গেছে এবং সব বাড়িতে জল সংযোগ পৌঁছায়নি। নির্বাচনে জয়ী হলে এই সমস্যাগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করার আশ্বাস দেন তিনি।
এই প্রচার কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোঃ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং, তৃণমূল নেতা ফুচু বাউরি-সহ অন্যান্য কর্মী-সমর্থকেরা।





