ভিডিও

রেলপাড়ে উত্তেজনা: লাউডস্পিকার সংক্রান্ত বার্তা ঘিরে পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাঙচুর

আসানসোলের রেলপাড় এলাকায় প্রশাসনের লাউডস্পিকার সংক্রান্ত বার্তাকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়ায়। অভিযোগ, জাহাঙ্গিরি মহল্লা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে একদল দুষ্কৃতী। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গাড়িও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী Suvendu Adhikari-র নির্দেশের পর পুলিশ রেলপাড় এলাকায় উচ্চস্বরে লাউডস্পিকার ব্যবহারের বিষয়ে প্রশাসনিক বার্তা পৌঁছে দিতে যায়। এরপর এলাকায় বিভিন্ন মন্দির ও মসজিদে বিষয়টি নিয়ে বৈঠকও শুরু হয়।
এরই মধ্যে আচমকাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, কিছু অসামাজিক ব্যক্তি জাহাঙ্গিরি মহল্লা পুলিশ ফাঁড়িতে পৌঁছে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং পরে ভাঙচুর চালায়। পুলিশ ফাঁড়ির ভিতরে ও বাইরে ব্যাপক তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ।
ঘটনায় পুলিশের কয়েকটি গাড়ির পাশাপাশি সাধারণ মানুষের গাড়িতেও ভাঙচুর করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে গোটা এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য খতিয়ে দেখে হামলা ও ভাঙচুরে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

TAGS

সম্পর্কিত খবর