ভিডিও

ভোটের পরই দেওয়াল লেখা মোছা ও ফ্লেক্স সরানোর নির্দেশ, উদ্যোগে নজর কাড়লেন কবি দত্ত

নির্ভীক বাংলা, দুর্গাপুর :দুর্গাপুর: ভোটপর্ব শেষ হতেই দৃশ্য দূষণ রোধ ও পরিবেশ রক্ষার লক্ষ্যে বড় উদ্যোগ নিলেন Kabi Dutta। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাঁর দলীয় কর্মীদের নির্দেশ দেন, দ্রুত সমস্ত দেওয়াল লেখা মুছে ফেলা এবং ফ্লেক্স, পোস্টার ও ব্যানার সরিয়ে দিতে।
প্রার্থীর নির্দেশ মেনে ইতিমধ্যেই কাজে নেমে পড়েছেন All India Trinamool Congress কর্মীরা। দুর্গাপুরের ১২ নম্বর ওয়ার্ড আমরাই গ্রাম এবং ১৪ নম্বর ওয়ার্ড নতুনপল্লী এলাকায় শুরু হয়েছে দলীয় ঝান্ডা, ব্যানার ও পোস্টার সরানোর কাজ।
কর্মীদের বক্তব্য, একদিনে সব কাজ শেষ করা সম্ভব নয়। তবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের সর্বত্র থেকে দেওয়াল লেখা মুছে ফেলা এবং ফ্লেক্স-পোস্টার সরিয়ে ফেলার কাজ সম্পূর্ণ করা হবে।
সাধারণত ভোট শেষ হয়ে যাওয়ার পরেও মাসের পর মাস বিভিন্ন প্রার্থীর সমর্থনে দেওয়াল লেখা, ফ্লেক্স ও পোস্টার পড়ে থাকতে দেখা যায়, যা পরিবেশ দূষণের পাশাপাশি শহরের সৌন্দর্যও নষ্ট করে। সেই প্রেক্ষিতে এই উদ্যোগকে ব্যতিক্রম বলেই মনে করছেন স্থানীয়রা।
এই বিষয়ে কবি দত্ত বলেন, “ভোট শেষ হয়ে গেছে, তাহলে দেওয়াল লেখা বা পোস্টার কেন থাকবে? এতে দৃশ্য দূষণ হয় এবং মানুষের অস্বস্তি বাড়ে। তাই দ্রুত সব সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।”
বাইট:
১) কবি দত্ত, তৃণমূল প্রার্থী, দুর্গাপুর পশ্চিম
২) শেখ শাহাবুদ্দিন, তৃণমূল কর্মী
৩) রাজু সিং, তৃণমূল কর্মী

TAGS

সম্পর্কিত খবর