নির্ভীক বাংলা, আসানসোল:
পশ্চিম বর্ধমান জেলার আসানসোল-এর বার্নপুর এলাকায় রবিবার সিপিআই(এম)-এর উদ্যোগে এক মহা মিছিলের আয়োজন করা হয়। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র-এর বামফ্রন্ট মনোনীত প্রার্থী শিল্পী চক্রবর্তী-র সমর্থনে এই মিছিল অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল প্রায় ১১টা নাগাদ শুরু হওয়া এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম। তাঁর সঙ্গে মিছিলে অংশ নেন প্রার্থী শিল্পী চক্রবর্তী, রাজ্য কমিটির সদস্য পার্থ মুখার্জি এবং দলের অন্যান্য নেতা-কর্মীরা।
মিছিলটি বার্নপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। দলীয় পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। মিছিলে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
দলীয় নেতৃত্বের দাবি, এই মিছিলের মাধ্যমে এলাকায় সংগঠনের শক্তি আরও সুসংহত হয়েছে। আসন্ন নির্বাচনে জনসংযোগ বাড়াতে আগামী দিনেও এ ধরনের কর্মসূচি চালানো হবে বলে জানানো




