ভিডিও

বরাকরে আইনজীবীদের সঙ্গে বৈঠকে তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক

নির্ভীক বাংলা, আসানসোল:https://youtu.be/KG-WLvuffLA?si=fO9gRx9ubhLG5vfJ
আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে গতি বাড়িয়েছেন কুলটি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ঘটক। সাধারণ মানুষের পাশাপাশি দলের বিভিন্ন স্তরের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়মিত বৈঠক ও মিছিল করছেন তিনি।
এরই মধ্যে রবিবার বিকেলে বরাকরে এক ভিন্নধর্মী বৈঠকের আয়োজন করেন অভিজিৎ ঘটক। কুলটি বিধানসভার একাধিক আইনজীবীকে নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক প্রসঙ্গে তিনি জানান, আইনজীবীরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ এবং তাঁরা সাধারণ মানুষকে বিভিন্ন বিষয়ে সঠিক তথ্য ও দিশা দিতে পারেন। তাই নির্বাচনের আগে তাঁদের সঙ্গে মতবিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি।
নির্বাচনকে সামনে রেখে কুলটি বিধানসভায় রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে, এবং বিভিন্ন স্তরে জনসংযোগ জোরদার করছে রাজনৈতিক দলগুলি।

TAGS

সম্পর্কিত খবর