ভিডিও

প্রচারে গিয়ে তৃণমূল সরকারকে কটাক্ষ, কুলটিতে সরব বিজেপি প্রার্থী অজয় পোদ্দার

নির্ভীক বাংলা,কুলটি, পশ্চিম বর্ধমান:
নির্বাচনী প্রচারে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়ে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী ডাঃ অজয় পোদ্দার।
মঙ্গলবার সকালে কুলটি বিধানসভার বিভিন্ন এলাকায় প্রচারে বেরিয়ে তিনি স্থানীয় মানুষের সমস্যার কথা শোনেন। প্রার্থীর দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা রয়েছে, অথচ তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিনিধি সেখানে আসেন না। ফলে মানুষ বাধ্য হয়েই তাঁর কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরছেন।
তিনি অভিযোগ করেন, নিকাশি ব্যবস্থা, আবর্জনা পরিষ্কার এবং পানীয় জলের মতো মৌলিক পরিষেবায় বড়সড় গাফিলতি রয়েছে। তাঁর কথায়, রাজ্যে তৃণমূল কংগ্রেস-এর সরকার এবং পৌরনিগমও তাদের নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও এই সমস্যাগুলির সমাধান করা হয়নি।
এছাড়াও তিনি দাবি করেন, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের অর্থ থাকা সত্ত্বেও ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ ঠিকমতো করা হয়নি। তৃণমূলের তরফে বিধায়কের উপর দোষ চাপানোর সমালোচনা করে তিনি বলেন, এটি আসলে শাসকদলের নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা।
নির্বাচনের আগে এই ধরনের অভিযোগ ও পাল্টা অভিযোগ ঘিরে কুলটির রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে।

TAGS

সম্পর্কিত খবর