ভিডিও

পার্কিং নিয়ে কড়া পুলিশ প্রশাসন, আসানসোলে অভিযান জোরদার

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল:
আসানসোল শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল পুলিশ প্রশাসন। শহরের যানজট নিয়ন্ত্রণে আনতে এবং রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে সোমবার অভিযান চালায় Asansol Durgapur Police Commissionerate।
বিএনআর মোড় থেকে আসানসোল বাজার পর্যন্ত বিভিন্ন পার্কিং এলাকায় হানা দেয় পুলিশ। অভিযানের সময় পার্কিং পরিচালনার বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হয়। যেসব পার্কিং কর্মী বৈধ নথি দেখাতে পারেননি, তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ প্রশাসনের দাবি, বেআইনি পার্কিংয়ের কারণেই শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। সেই সমস্যা দূর করতেই এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।

TAGS

সম্পর্কিত খবর