ভিডিও

পাণ্ডবেশ্বরে বিজেপির বুথ সভাপতির তৃণমূলে যোগদান,

বৈদ্যনাথপুরে রাজনৈতিক সমীকরণে বড়সড় বদল

নির্ভীক বাংলা https://youtu.be/PesHXoSpjK4?si=UWObj1knAztSVL3M
পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বৈদ্যনাথপুর এলাকায় নির্বাচনী প্রচারে নতুন মোড় নিল রাজনৈতিক লড়াই। তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রচারের মধ্যেই বিজেপির বুথ সভাপতি (BLA-2) সহ একাধিক কর্মী দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যনাথপুর অঞ্চলে এদিনের প্রচারে তৃণমূল শিবিরে ব্যাপক সাড়া দেখা যায়। শুধু বিজেপিই নয়, সিপিআইএমের কিছু কর্মী-সমর্থকও শাসকদলের পতাকাতলে যোগ দেন বলে দাবি তৃণমূলের।
নবাগতদের বক্তব্য, তাঁরা এলাকার উন্নয়নের কাজে সামিল হতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের কথায়, “উন্নয়নের ধারায় অংশ নিতে চাই, তাই তৃণমূলে যোগদান।”
এদিকে, নির্বাচনের আগে এই ধরনের দলবদলকে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, নিচুতলার সংগঠনে এই ভাঙন বিরোধী শিবিরের জন্য বড় ধাক্কা হতে পারে এবং ভোটের ফলাফলে তার প্রভাব পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
পাণ্ডবেশ্বর বিধানসভায় ইতিমধ্যেই প্রচারের পারদ চড়েছে। বিভিন্ন এলাকায় দলবদলের এই ধারাবাহিকতা নির্বাচনী সমীকরণকে ক্রমশ জটিল করে তুলছে। এখন দেখার, এই রাজনৈতিক পরিবর্তন শেষ পর্যন্ত ভোটবাক্সে কতটা প্রতিফলিত হয়।

TAGS

সম্পর্কিত খবর