ভিডিও

নেশামুক্ত যুবশক্তি গড়ে বিকশিত ভারত নির্মাণের বার্তা, গুজরাটি ভবনে ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ

আসানসোল: নেশামুক্ত ও সচেতন যুবসমাজ গড়ে তোলার বার্তা নিয়ে ‘নেশা মুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযান’-এর আওতায় একটি বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হল আসানসোলের বি. বি. কলেজ সংলগ্ন গুজরাটি ভবনে। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির বক্তব্য ও বার্তা শোনেন উপস্থিত ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যুবসমাজকে মাদকমুক্ত, সচেতন ও দায়িত্বশীল ভবিষ্যৎ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। উপস্থিতদের মতে, দেশের যুবশক্তিকে নেশার করাল গ্রাস থেকে দূরে রেখে ইতিবাচক ও গঠনমূলক কাজে যুক্ত করা বিকশিত ভারত গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রীর বক্তব্যে অনুপ্রাণিত হন। পাশাপাশি, যুবসমাজকে মাদক ও নেশার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার উপর গুরুত্ব আরোপ করা হয়।

অনুষ্ঠান থেকে নেশামুক্ত যুবশক্তি গড়ে তোলার লক্ষ্যে সকলে সচেতন হওয়ার এবং সমাজে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার সংকল্প গ্রহণের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সুস্থ, সচেতন ও দায়িত্বশীল যুবসমাজই ভবিষ্যতের বিকশিত ভারত গঠনের প্রধান কারিগর।

‘নেশা মুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযান’-এর মাধ্যমে যুবসমাজকে নেশামুক্ত জীবন বেছে নিতে উৎসাহিত করার পাশাপাশি দেশ গঠনের কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের বার্তাও তুলে ধরা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর বিজন মুখার্জী, আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জী,বারবানির বিধায়ক অরিজিৎ রায়,বিজেপি জেলা সভাপতি দেবতনু  ভাট্রাচার্যী

TAGS

সম্পর্কিত খবর