কলকাতা: আসন্ন নির্বাচনকে সামনে রেখে বড় প্রশাসনিক সিদ্ধান্ত নিল ভারতের নির্বাচন কমিশন। একসঙ্গে ১৩ জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছে।
এই তালিকায় রয়েছে জঙ্গিপুর ও মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপাররাও।
নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতেই এই রদবদল বলে সূত্রের খবর। কমিশনের নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট জেলাগুলিতে দ্রুত নতুন পুলিশ সুপারদের দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে।
প্রশাসনিক মহলের মতে, ভোটের আগে এই ধরনের রদবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া, যার মাধ্যমে নির্বাচনী ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সুষ্ঠু রাখা হয়।
তবে এই রদবদলকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।





