নির্ভীক বাংলা,নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:
ভোটের আগে ভোটার তালিকা সংশোধন ঘিরে দুর্গাপুরে চরম ভোগান্তির ছবি সামনে এল। মঙ্গলবার সকাল থেকেই ভগৎ সিং স্টেডিয়াম-এ ট্রাইব্যুনালে আবেদন জানাতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বহু মানুষকে।
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় সমস্যায় পড়েছেন সাধারণ নাগরিকরা। অভিযোগ, নাম পুনরায় অন্তর্ভুক্তির জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও দ্রুত সমাধান মিলছে না। ফলে চরম হয়রানির শিকার হচ্ছেন আবেদনকারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্টেডিয়াম চত্বরে মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও। নিরাপত্তা জোরদার করা হলেও ভিড় সামলানো এবং পরিষেবা প্রদানে একাধিক সমস্যার অভিযোগ উঠছে।
ভোটারদের একাংশ জানিয়েছেন, নির্দিষ্ট সময়ে প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় বারবার আসতে হচ্ছে, যা তাঁদের জন্য অতিরিক্ত দুর্ভোগ তৈরি করছে।
ভোটের মুখে এই পরিস্থিতি প্রশাসনের ওপর চাপ বাড়াচ্ছে বলেই মনে করছে সংশ্লিষ্ট




