নির্ভীক বাংলা, দূর্গাপুর:
দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবকের চিকিৎসায় দেরি হওয়ায় তাঁর মৃত্যু হয়েছে, আর সেই ঘটনাকেই কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা।
জানা গেছে, নিউ টাউনশিপ থানার অন্তর্গত এমএএমসি হাসপাতালের সামনে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন দুই আরোহী। তাঁদের মধ্যে অঙ্কিত হেলা (২২) নামে এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।
পরিবারের অভিযোগ, হাসপাতালে আনার পর প্রায় এক ঘণ্টা ধরে আহত যুবককে চিকিৎসা ছাড়াই ফেলে রাখা হয়। এর জেরেই ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার ও পরিজনরা। এমার্জেন্সি বিভাগের সামনে বসে শুরু হয় তুমুল বিক্ষোভ।
বিক্ষোভে নেতৃত্ব দেন পারিজাত গাঙ্গুলি। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং হাসপাতাল চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে আন্দোলনকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
তবে চিকিৎসায় গাফিলতির অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া





