নির্ভীক বাংলা,জামুড়িয়া: রবিবার পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ার বাগান ধাওরা আদিবাসী এলাকায় একটি অস্থায়ী চার্চে ধর্মান্তরকরণের প্রক্রিয়া চলছিল বলে অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়।
অভিযোগের খবর পেয়ে জামুড়িয়া হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতির খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা গেছে, এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।
তবে ধর্মান্তরকরণের অভিযোগের সত্যতা এখনও প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং তদন্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বর্তমানে ধর্মান্তরকরণের অভিযোগটি যাচাইয়ের পর্যায়ে রয়েছে। প্রশাসনের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা সম্পর্কে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।





