ভিডিও

ছুটির দিনেও জমজমাট প্রচারে মলয় ঘটক

নির্ভীক বাংলা,আসানসোল, রবিবার: ছুটির দিনেও নির্বাচনী প্রচারে ব্যস্ত রইলেন তৃণমূল কংগ্রেসের আসানসোল উত্তর বিধানসভার প্রার্থী মলয় ঘটক। সকালে এক পশলা বৃষ্টির পর সারাদিন মেঘলা আকাশ, বিকেলের শান্ত আবহাওয়ার মধ্যেই জোরকদমে প্রচার চালান তিনি।
এদিন আসানসোল পৌরনিগমের ৫০ নম্বর ওয়ার্ডে মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী-এর নেতৃত্বে মালবাহী অটোর ওপর চড়ে প্রচার সারেন মলয় ঘটক। প্রচারের সময় এলাকার বাসিন্দারা রাস্তার ধারে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটের আগে প্রচারে গতি আনতেই এই ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে। রবিবারের ছুটির দিনে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো, যা প্রার্থীর প্রচারে বাড়তি উৎসাহ যোগায়।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর