ভিডিও

চল্লিশ শতাংশ ঠিকা শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে ডিএসপি গেটে বিক্ষোভ

নির্ভীক বাংলা,দুর্গাপুর : দুর্গাপুর ইস্পাত কারখানা (ডিএসপি)-তে ৪০ শতাংশ ঠিকা শ্রমিককে ছাঁটাইয়ের চক্রান্ত চলছে বলে অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হল ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)। সোমবার সকালে ডিএসপির প্রধান গেটের সামনে বিক্ষোভ দেখান বিএমএস ও দুর্গাপুর ঠিকাদার মজদুর সংঘের সদস্যরা।
শ্রমিক সংগঠনের অভিযোগ, সম্প্রতি একটি নোটিশের মাধ্যমে তারা জানতে পারেন যে বিপুল সংখ্যক ঠিকা শ্রমিককে কাজ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে কারখানা কর্তৃপক্ষ। এর প্রতিবাদেই আন্দোলনে নামেন শ্রমিকরা।
বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরেই ঠিকা শ্রমিকদের মজুরিতে কাটমানির অভিযোগ রয়েছে। শ্রমিকদের বক্তব্য, ঠিকাদারের মাধ্যমে নয়, সরাসরি শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে মজুরি প্রদান করতে হবে। পাশাপাশি ইএসআই, পিএফ-সহ সমস্ত সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিও তোলা হয়।
বিএমএস নেতৃত্ব জানিয়েছে, শ্রমিকদের স্বার্থে প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে সংগঠন। ঘটনাকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে শ্রমিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

TAGS

সম্পর্কিত খবর