ভিডিও

গৌসম্মান আহ্বান অভিযানে জেলাশাসক দপ্তরে স্মারকলিপি, গৌরক্ষা ও গৌহত্যা বন্ধের দাবিতে সরব সংগঠন

আসানসোল,দুর্গাপুর/নিজস্ব সংবাদদাতা:
সোমবার গৌসম্মান আহ্বান অভিযানের পক্ষ থেকে গৌরক্ষা ও গৌমাতার সম্মান রক্ষার দাবিতে জেলাশাসক দপ্তরে স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদস্যরা এদিন জেলাশাসক দপ্তরে উপস্থিত হয়ে গৌহত্যা সম্পূর্ণরূপে বন্ধ করা, গৌমাতাকে যথাযথ সম্মান প্রদান এবং গো-সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তাঁদের বক্তব্য, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যে গৌমাতার বিশেষ গুরুত্ব রয়েছে। তাই গরুর সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর ও কার্যকর ভূমিকা গ্রহণ করা প্রয়োজন।
এই কর্মসূচিতে সংগঠনের একাধিক সদস্য ও সমর্থক উপস্থিত ছিলেন। তাঁরা শান্তিপূর্ণভাবে স্মারকলিপি জমা দিয়ে প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর