ভিডিও

কোচবিহারে দুদিনব্যাপী ওয়েস্ট বেঙ্গল নার্সেস এসোসিয়েশনের ৫১-৫২ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত

নির্ভীক বাংলা,কোচবিহার: কোচবিহার-এ অনুষ্ঠিত হলো ওয়েস্ট বেঙ্গল নার্সেস এসোসিয়েশন-এর ৫১-৫২ তম রাজ্য সম্মেলন। শনিবার ও রবিবার—এই দুদিন ধরে কোচবিহার পঞ্চানন বর্মা হলে আয়োজিত এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে স্বাস্থ্য কর্মীদের স্বার্থরক্ষা ও সংগঠনকে আরও শক্তিশালী করার রূপরেখা নির্ধারণ করা হয়। আগামী দিনে বামপন্থী গণসংগঠন হিসেবে কীভাবে স্বাস্থ্য কর্মীদের দাবিদাওয়া নিয়ে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা অভিযোগ করেন, স্বাস্থ্য কর্মীদের উপর বিভিন্ন সময়ে প্রশাসনিক চাপ, হুমকি সংস্কৃতি এবং মানসিক হয়রানি বাড়ছে। সরকারি কর্মচারীদের উপর অতিরিক্ত মানসিক চাপ ও রাজ্যের বেপরোয়া প্রশাসনিক ব্যবস্থার প্রতিবাদে সরব হন প্রতিনিধিরা। একই সঙ্গে দেশের পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করা হয়।
এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলা ও শিশুদের উপর অত্যাচার বৃদ্ধি এবং স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তাহীনতার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। এই পরিস্থিতির মোকাবিলায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয় সম্মেলন থেকে।
সম্মেলনের শেষে সংগঠনকে তৃণমূল স্তর পর্যন্ত শক্তিশালী করা এবং কর্মীদের অধিকার রক্ষায় ধারাবাহিক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।

TAGS

সম্পর্কিত খবর