ভিডিও

কলকাতায় সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে ডায়মন্ড হারবারে সাংবাদিকদের প্রতিবাদ মিছিল, নিরাপত্তার দাবিতে সরব সংবাদমাধ্যম

ডায়মন্ড হারবার, নিজস্ব সংবাদদাতা:
কলকাতায় নিট প্রশ্নফাঁসের বিরোধী মিছিল কভার করতে গিয়ে সংবাদমাধ্যমের কর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে রবিবার ডায়মন্ড হারবারে প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করল ডায়মন্ড হারবার প্রেস কর্নার।
এদিন জেটিঘাট থেকে স্টেশনবাজার পর্যন্ত সাংবাদিক, চিত্র সাংবাদিক এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা হাতে প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশ নেন। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান তোলেন তাঁরা।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা শুধুমাত্র ব্যক্তিগত আক্রমণ নয়, এটি গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তাই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, ভবিষ্যতে কোনো সাংবাদিক যাতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার না হন, সেই লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এই দাবিতেই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সামিল হন ডায়মন্ড হারবারের সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর