ভিডিও

এসআইআর ইস্যুতে সরব তৃণমূল, কৃষকদের জন্য ৪০০০ টাকা সহায়তার বার্তা

All India Trinamool Congress-এর রাজ্য সম্মেলন
নির্ভীক বাংলা:
ভোটের মুখে এসআইআর প্রক্রিয়া ও বৈধ ভোটারদের নাম বাদ নিয়ে তীব্র আক্রমণ শানাল তৃণমূল কংগ্রেস। রবিবার Netaji Indoor Stadium-এ আয়োজিত রাজ্য কিষাণ খেতমজদুর তৃণমূল কংগ্রেসের প্রাক-নির্বাচনী রাজ্য সম্মেলন থেকে কেন্দ্র ও নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করা হয়। দলীয় নেতৃত্বের দাবি, এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষের হেনস্থা ও আর্থিক ক্ষতি হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি Subrata Bakshi, সাংসদ Dola Sen, রাজ্যের অর্থমন্ত্রী Chandrima Bhattacharya-সহ একাধিক নেতা।
বক্তব্যে রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেটের প্রসঙ্গ তুলে ধরা হয়। কৃষকদের জন্য বার্ষিক ৪ হাজার টাকা আর্থিক সহায়তা এবং সেচ চার্জ মকুবের সিদ্ধান্তের কথা জানিয়ে নেতারা বলেন, কৃষক ও খেতমজুরদের পাশে রয়েছে রাজ্য সরকার। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, রাজ্যের পূর্ণাঙ্গ বাজেটে কৃষিক্ষেত্রে ২৪ হাজার কোটি টাকা এবং কৃষি সহায়ক ক্ষেত্রে আরও ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee-র নির্দেশে রাজ্যের ৮৪ হাজার বুথে ক্যাম্প করে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল বলেও দাবি করা হয়। দলীয় সূত্রের দাবি, এই কর্মসূচিতে ১৮ থেকে ২০ লক্ষ মানুষ অংশ নেন এবং এসআইআর নিয়ে সাধারণ মানুষের ভীতি অনেকটাই কেটে যায়।
রাজনৈতিক মহলের মতে, এসআইআর ইস্যুকে সামনে রেখে ভোটের আগে জনমত গঠনে তৎপর তৃণমূল কংগ্রেস।

TAGS

সম্পর্কিত খবর