নির্ভীক বাংলা,আসানসোল, বুধবার:
নির্বাচনকে সামনে রেখে কড়া নজরদারির মধ্যেই আসানসোলের কালা মোড় এলাকায় নাকা চেকিং চলাকালীন বড় সাফল্য পেল পুলিশ প্রশাসন। বুধবার রানীগঞ্জ দিক থেকে আসা একটি বোলেরো গাড়িকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নগদ টাকা উদ্ধার হয়। গাড়িতে থাকা ব্যক্তির কাছে টাকার উৎস সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এরপরই পুলিশ গাড়িটি আটক করার পাশাপাশি ওই ব্যক্তিকেও আটক করে।
সূত্রের খবর, উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা। টাকার সঠিক অঙ্ক নির্ধারণের জন্য গোনার কাজ শুরু করেছে পুলিশ। জানা গেছে, আটক গাড়িটি রানীগঞ্জ থেকে আসছিল এবং সেটি বরাকর এলাকার বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।





