নির্ভীক বাংলা, আসানসোল :আসানসোল রাইফেল ক্লাবের উদ্যোগে রবিবার সকালে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালকে সংবর্ধনা জানানো হয়। এই উপলক্ষে তিনি আসানসোলের চাঁদমারি এলাকায় অবস্থিত রাইফেল ক্লাবে পৌঁছান।
ক্লাবে পৌঁছে প্রথমে তিনি গোটা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং ক্লাবের বিভিন্ন পরিকাঠামো সম্পর্কে খোঁজখবর নেন। এরপর শুটিং রেঞ্জে পিস্তল হাতে নিয়ে কয়েক রাউন্ড গুলি চালিয়ে নিজের নিশানা পরীক্ষা করেন। উপস্থিত সদস্য ও অতিথিরা সেই মুহূর্ত উপভোগ করেন।
পরিদর্শন ও শুটিংয়ের পর ক্লাবের পক্ষ থেকে মন্ত্রী অগ্নিমিত্রা পালকে ফুলের তোড়া ও স্মারক তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে রাইফেল ক্লাবের কর্মকর্তারা, সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





