ভিডিও

আসানসোল বাজারকে আধুনিক ও সুশৃঙ্খল করে তুলতে পরিদর্শন

নির্ভীক বাংলা, আসানসোল :
আসানসোল বাজারকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খলভাবে গড়ে তোলার লক্ষ্যে আজ আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিক এবং আসানসোল বাজার কমিটির সদস্যদের নিয়ে বাজার এলাকা পরিদর্শন করেন নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল ।
পরিদর্শন চলাকালীন বাজারের পরিকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা ব্যবস্থা, যানবাহন চলাচল, ক্রেতা ও ব্যবসায়ীদের সুবিধা এবং সামগ্রিক বাজার ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বাজারকে আরও সুন্দর, নিরাপদ ও জনবান্ধব করে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
সংশ্লিষ্ট আধিকারিকদের সাধারণ মানুষের সুবিধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বাজারের উন্নয়নে প্রশাসন ও বাজার কমিটির যৌথ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর