ভিডিও

অন্ডালের উখড়ায় তালাবন্ধ দোকানে আগুন, আতঙ্ক এলাকায় — দমকলের চেষ্টায় নিয়ন্ত্রণে

নির্ভীক বাংলা,অন্ডাল: তালাবন্ধ একটি ফাঁকা দোকানে হঠাৎ আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমান জেলার উখড়া এলাকায়। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে উখড়া পঞ্চায়েত অফিস সংলগ্ন শংকরপুর মোড়ে।
স্থানীয় বাসিন্দারা প্রথমে দোকান থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পেয়ে তড়িঘড়ি খবর দেন উখড়া ফাঁড়ি পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। পরিস্থিতির গুরুত্ব বুঝে দমকলেও খবর দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই একটি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
দমকল কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনায় কোনও হতাহতের খবর না মিললেও এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পুলিশ ও দমকলের দ্রুত পদক্ষেপে বড়সড় বিপদের আশঙ্কা এড়ানো গেছে বলে মনে করা

TAGS

সম্পর্কিত খবর