ভিডিও

অখলপুর সেতুর সামনে নতুন সেতু নির্মাণের সম্ভাবনা খতিয়ে দেখতে পরিদর্শন ও বৈঠক

নির্ভীক বাংলা,জামুড়িয়া: আখলপুর সেতুর সামনে নতুন সেতু নির্মাণের সম্ভাবনা ও প্রয়োজনীয়তা নিয়ে আজ সংশ্লিষ্ট বিভাগের সেকশন ইঞ্জিনিয়ারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক ও পরিদর্শন করেন জামুড়িয়ার বিধায়ক ডাঃ বিজন মুখার্জী।
এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি এবং ক্রমবর্ধমান যানবাহন চলাচলের বিষয়টি বিবেচনায় রেখে নতুন সেতু নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরিদর্শনের সময় বর্তমান সেতুর অবস্থা, যান চলাচলের চাপ এবং ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।
বিধায়ক ডাঃ বিজন মুখার্জী জানান, নতুন সেতু নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত অনেক বেশি সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নেও এর ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতায় দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে এবং প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের সমস্যার সমাধান সম্ভব হবে।
এদিনের পরিদর্শন ও বৈঠকে স্থানীয় বাসিন্দারাও নতুন সেতু নির্মাণের দাবির পক্ষে মত প্রকাশ করেন এবং দ্রুত কাজ শুরুর প্রত্যাশা ব্যক্ত করেন।

TAGS

সম্পর্কিত খবর