ভিডিও

Communist Party of India (Marxist)-এর উদ্যোগে বই স্টলের উদ্বোধন

নিয়ামতপুর মেলায় উপস্থিত জেলা সম্পাদক Gouranga Chatterjee

নির্ভীক বাংলা, শ্যাম দাস, আসানসোল:
পশ্চিম বর্ধমান জেলার Niyamatpur এলাকায় মহাশিবরাত্রি উপলক্ষে আয়োজিত বার্ষিক মেলায় বিভিন্ন দোকানের পাশাপাশি রাজনৈতিক দলগুলির পক্ষ থেকেও বই স্টল খোলা হয়েছে। সেই সূত্রে সিপিআই(এম) কুলটি ১ নম্বর এরিয়া কমিটির উদ্যোগে ‘প্রগ্রেস বই স্টল’-এর উদ্বোধন করা হয় মঙ্গলবার রাত প্রায় ৯টায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক Gouranga Chatterjee। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নেতা দেবআনন্দ প্রসাদ, অশোক শাও, রফত পারভেজ, জাভেদ আনসারী, বিনোদ সিং, মোহাম্মদ জাহাঙ্গীর-সহ অন্যান্য কর্মী ও সমর্থকেরা।
আয়োজকদের তরফে জানানো হয়েছে, মেলায় আগত সাধারণ মানুষের কাছে প্রগতিশীল সাহিত্য ও বিভিন্ন বই পৌঁছে দেওয়াই এই বই স্টলের মূল উদ্দেশ্য। মেলা চলাকালীন প্রতিদিন স্টলটি খোলা থাকবে।

TAGS

সম্পর্কিত খবর